স্টেট ব্যাঙ্কের এফডিতে বড় পরিবর্তন! ৩ কোটি বা তার বেশি আমানতে কমল সুদের হার

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ফিক্সড ডিপোজিট (FD) বা স্থায়ী আমানতের নিয়মে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। তবে সাধারণ গ্রাহকদের জন্য নয়, মূলত বিপুল পরিমাণ অর্থ বা ৩ কোটি টাকা বা তার বেশি আমানতকারী এবং কম মেয়াদের এফডি-র ক্ষেত্রেই সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের বৃহত্তম এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, গত ১৫ অগাস্ট থেকে এই নতুন সুদের হার কার্যকর করা হয়েছে।

স্টেট ব্যাঙ্কের নতুন নির্দেশিকা অনুযায়ী, ৩ কোটি টাকা বা তার বেশি স্থায়ী আমানতের ক্ষেত্রে ২৫ বেসিস পয়েন্ট (bps) পর্যন্ত সুদ কমানো হয়েছে। কেউ যদি ৭ দিন থেকে ১৭৯ দিন পর্যন্ত মেয়াদে টাকা রাখেন, তবে তাঁকে ২৫ bps কম সুদ দেওয়া হবে। অন্যদিকে, ১৮০ থেকে ২১০ দিনের মেয়াদে টাকা রাখলে ১০ বিপিএস কম ইন্টারেস্ট রেট প্রযোজ্য হবে। তবে তুলনামূলক দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে স্বস্তি বজায় রাখা হয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী, ২১১ দিন থেকে ১০ বছরের মেয়াদে এফডি করলে সুদের হারে কোনো পরিবর্তন আনা হয়নি। সাধারণ নাগরিকরা এই মেয়াদে ৫.২৫ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ পর্যন্ত সুদ পেয়ে থাকবেন।

এদিকে, এসবিআইয়ের এই নতুন সুদ ছাঁটাইয়ের ফলে প্রবীণ নাগরিকরাও এর আওতার বাইরে থাকছেন না। ৭ দিন থেকে ১৭৯ দিন এবং ১৮০ থেকে ২১০ দিন—এই দুই কম মেয়াদের ক্ষেত্রে প্রবীণ নাগরিকরাও যথাক্রমে ২৫ এবং ১০ বেসিস পয়েন্ট কম সুদ পাবেন। তবে তাঁদের ক্ষেত্রেও ২১১ দিন থেকে ১০ বছরের দীর্ঘমেয়াদী আমানতের সুদের হারে কোনো কাটছাঁট করা হয়নি। ফলে যাঁরা বড় অঙ্কের টাকা স্বল্পমেয়াদে ফিক্সড ডিপোজিটে রাখার পরিকল্পনা করছেন, তাঁদের বিনিয়োগের অঙ্ক কষার আগে নতুন এই সুদের হার একবার ভালো করে দেখে নেওয়া জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *