স্বামীর এ কী অদ্ভুত শখ! স্ত্রীর শরীরের এই নির্দিষ্ট জায়গার গন্ধ শুঁকতেই পাগল গওহর খানের বর?

মানুষের অদ্ভুত সব শখ আর পছন্দ নিয়ে মাঝেমধ্যেই সরগরম থাকে বিনোদন দুনিয়া। তবে এবার অভিনেত্রী গওহর খান তাঁর স্বামী জায়েদ দরবারের এক অত্যন্ত ব্যক্তিগত ও অবাক করা শখের কথা প্রকাশ্যে এনে চরম চর্চায় উঠে এসেছেন। সম্প্রতি নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদির জনপ্রিয় টক শোয়ে অতিথি হিসেবে হাজির হয়ে জায়েদের এক অদ্ভুত ভাল লাগার কথা শেয়ার করেন গওহর, যা শুনে রীতিমতো অবাক হয়ে যান খোদ শোয়ের সঞ্চালকরাও।
শো চলাকালীন নেহা ধুপিয়া হঠাৎই জায়েদ দরবারের একটি বিশেষ ‘ফেটিশ’ বা আসক্তির কথা উত্থাপন করেন। তিনি জানতে চান, জায়েদ নাকি গওহরের শরীরের একটি নির্দিষ্ট জায়গার গন্ধ শুঁকতে ভালোবাসেন। এই কথা শুনেই প্রথমে চমকে ওঠেন অভিনেত্রী। কিছুটা রসিকতার সুরেই তিনি পাল্টা প্রশ্ন করেন, “তুমি এই বিষয়টা কী করে জানলে? আমাদের বেডরুমে কি কেউ উঁকিঝুঁকি মারে?”
তবে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলতে পিছপা হননি জায়েদও। তিনি সাফ জানান, ছোট শিশুদের মতো গওহরের ত্বক অত্যন্ত নরম এবং মোলায়েম। স্ত্রীর এই নরম ত্বকের সুবাস তাঁর দারুণ লাগে। স্বামীর কথার রেশ ধরেই গওহর খান আসল রহস্য ফাঁস করে বলেন, “ওর মতে, আমার বগল সবসময় একদম ফ্রেশ থাকে। সেই কারণেই ও গন্ধ শুঁকতে পছন্দ করে। শুধু তাই নয়, এরপর ও গিয়ে ওর বোনকে পর্যন্ত বলে, ‘দেখো কী সুন্দর গন্ধ!’” জায়েদও স্বীকার করেন যে, স্ত্রীর হাত ধরা বা গন্ধ নেওয়া তাঁর কাছে এক অদ্ভুত মানসিক শান্তির মতো। তাঁদের এই খোলামেলা ও অপ্রত্যাশিত স্বীকারোক্তি শুনে হতবাক হয়ে যান সঞ্চালক নেহা ও অঙ্গদ। বর্তমানে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে দীর্ঘদিনের বন্ধু ও কোরিওগ্রাফার জায়েদ দরবারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গওহর খান। বর্তমানে তাঁদের দুই পুত্রসন্তান—জেহান ও ফরওয়ান রয়েছে। পর্দায় বিভিন্ন চরিত্রে অভিনয়ের পাশাপাশি নিজেদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের জন্য মাঝেমধ্যেই খবরের শিরোনামে থাকেন এই তারকা দম্পতি।