মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাচ্ছে সরকার! বাকিরা কীভাবে আবেদন করবেন? জানুন বিশদে

রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা বন্টন। পূর্বঘোষণা অনুযায়ী, গত ১৭ আগস্ট থেকেই রাজ্যের যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা জমা হওয়া শুরু হয়ে গেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, আবেদনকারীদের মধ্য থেকে যাচাইাইয়ের কাজ সম্পন্ন করার পরেই কেবল যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। সেই প্রতিশ্রতি রক্ষা করেই নির্দিষ্ট দিনে টাকা পাঠানো শুরু হওয়ায় উপভোক্তাদের মধ্যে স্বস্তি দেখা গিয়েছে।
নতুন আবেদন নিয়ে কী জানা যাচ্ছে?
যাঁরা ইতিপূর্বে এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, তাঁদের তো টাকা ঢোকা শুরু হয়েছে; কিন্তু প্রশ্ন উঠছে যাঁরা এখনও আবেদন করতে পারেননি, তাঁদের ক্ষেত্রে কী নিয়ম প্রযোজ্য হবে? এই বিষয়ে সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত সরাসরি কোনো আনুষ্ঠানিক নির্দেশিকা বা ঘোষণা করা হয়নি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টালে এই মুহূর্তে নতুন করে আবেদন করার অপশন বা সুযোগ দেখা যাচ্ছে। ফলে খুব শীঘ্রই নতুন আবেদন প্রক্রিয়া নিয়ে স্পষ্ট নির্দেশিকা আসতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।