‘ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, এখন আবার বিয়ে!’ নেটিজেনদের ট্রোলের শিকার শ্রাবন্তী

টালিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রেম ও বিয়ে নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন। এখন পর্যন্ত তিন বিয়ে করেছেন তিনি। তবে একটি সংসারও টেকেনি।
সম্প্রতি এ নায়িকাকে নববধূর সাজে দেখা গেছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমনকি অনেকে প্রশ্ন করেছেন, তাহলে কি চতুর্থ বিয়েটা সেরে ফেললেন শ্রাবন্তী?

শ্রাবন্তীর ওই ছবি দেখে নেটিজেনদের কটাক্ষের শিকারও হয়েছেন অভিনেত্রী। যদিও ছবিগুলো শ্রাবন্তীর ফটোশুটের। ফ্যাশন স্টাইলিস্ট রুদ্র সাহার জন্য একটি ভিডিও শুট করেছেন নায়িকা।

কমলা ও রানি পিঙ্ক ডুয়েল টোনের সিল্ক, সঙ্গে মানানসই গোলাপি ব্লাউজ ও গোলাপি ভেল পরেছেন নায়িকা। মাথায় শোলার মুকুট, পরনে সোনার গহনা, গালে কপালে চন্দনের কল্কা, বেশ মিষ্টিই দেখাচ্ছে অভিনেত্রীকে।

তবে শ্রাবন্তীকে বিয়ের সাজে দেখে চটেছে একদল নেটিজেন। কেউ লিখেছেন— ‘চার নম্বর বিয়েটা হয়ে গেল নাকি?

একজন লেখেন— ‘তুমিই পারবে প্রসেনজিৎ আঙ্কেলকে হারাতে, চার নম্বর বিয়েটা করেই নাও’।

কেউ লিখেছেন— ‘ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, এখন আবার বিয়ে!’

আবার কেউ লিখেছেন— ‘বিয়ের ফটো তোলা ছাড়া আর কোনো কাজ নেই না হাতে? মানসিক অবসাদের বহিঃপ্রকাশ।’ তবে বরাবরের মতো এবারও ট্রলারদের পাত্তা দিতে নারাজ নায়িকা। শ্রাবন্তী এখন ব্যস্ত, তার আগামী ছবি ‘কাবেরী অন্তর্ধান’-এর প্রচারে।

 

View this post on Instagram

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *