৩৮,০০০-এর বেশি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা, কীভাবে নাম তুলবেন স্বাস্থ্যবিমায়?

রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে চালু হয়ে গিয়েছে বহুল প্রতীক্ষিত ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ (MMSBY)। কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতার বাইরে থাকা মানুষদের জন্যই রাজ্য সরকার এই নতুন স্বাস্থ্য প্রকল্প নিয়ে এসেছে। ১৬ আগস্ট আয়ুষ্মান দিবসেই গোটা রাজ্যে এটি লঞ্চ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় দেশের প্রায় ৩৮,৬০০টি হাসপাতাল এবং রাজ্যের ১,২৪০টি বেসরকারি ও ৬২৭টি সরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবেন উপভোক্তারা।

নতুন এই সরকারি স্বাস্থ্যবিমায় পরিবারপিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে। এতে প্রায় ১,১৯৫০ রকমের রোগের কভারেজ রয়েছে, যার মধ্যে হাঁটু ও হিপ প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল চিকিৎসাও সম্পূর্ণ বিনামূল্যে মিলবে। এই প্রকল্পে কোনো ধরনের রিইম্বার্সমেন্ট বা বিল ফেরতের ঝামেলা নেই, পরিষেবাটি সম্পূর্ণ ক্যাশলেস। পরিবারভিত্তিক হলেও পরিবারের প্রতিটি সদস্যকে সম্পূর্ণ বিনামূল্যে পৃথক ডিজিটাল স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে।

কারা আবেদন করতে পারবেন এবং শর্ত কী?

  • আয়সীমা: পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।

  • অন্য প্রকল্পের কভারেজ: যাঁরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প (WBHS), কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প (CGHS), ESI বা অন্য কোনো সরকারি স্বাস্থ্য বিমার আওতায় আছেন, তাঁরা এই সুবিধা পাবেন না।

  • অন্যান্য শর্ত: এই কার্ড পেতে হলে সংশ্লিষ্ট পরিবারকে স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হতে হবে এবং কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত তালিকার বাইরে থাকতে হবে।

কীভাবে মিলবে স্বাস্থ্য কার্ড?

রাজ্য স্বাস্থ্য দপ্তর ও স্টেট হেলথ এজেন্সি সম্পূর্ণ বিনামূল্যে এই ডিজিটাল কার্ড প্রদান করবে। কার্ড পাওয়ার জন্য আধারভিত্তিক যাচাইকরণ বাধ্যতামূলক। নির্দিষ্ট ক্যাম্প বা পোর্টালে ডিজিটাল যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে এই কার্ড সংগ্রহ করা যাবে। এছাড়া যোগ্য পরিবারগুলি চিহ্নিত করতে বাড়ি বাড়ি গিয়ে ফিল্ড ভেরিফিকেশন বা সমীক্ষার কাজও শুরু হয়েছে। আগামী দিনে অফলাইনের পাশাপাশি অনলাইনের মাধ্যমেও আবেদন প্রক্রিয়া দ্রুত চালু হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *