গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বাম্পার চাকরি! কোন পদে চলছে আবেদন? জানুন বিশদে

চাকরিপ্রার্থীদের জন্য এক দুর্দান্ত সুখবর। দেশের অন্যতম প্রধান রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)-এ বড় পরিসরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্সিকিউটিভ পজিশন সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে এই নিয়োগ করা হবে। আপনি যদি যোগ্য ও আগ্রহী প্রার্থী হন, তবে আর দেরি না করে দ্রুত আবেদন সেরে ফেলুন।

শূন্যপদ ও পদের বিবরণ
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন শাখায় গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, অফিসার, ল অফিসার, অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে আইন (Law), ইঞ্জিনিয়ারিং বা কোয়ালিটি কন্ট্রোল বিষয়ে ডিগ্রি বা পড়াশোনা থাকলে প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১ জুলাই ২০২৬ তারিখটিকে ভিত্তি ধরে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২৬ বছর ধার্য করা হয়েছে।

বেতনক্রম
ইন্ডিয়ান অয়েলে নির্বাচিত প্রার্থীরা অত্যন্ত আকর্ষনীয় বেতন পাবেন। সংস্থার নিয়ম অনুযায়ী, গ্রেড ‘এ’ (Grade A)-র কর্মী হিসেবে নির্বাচিত হলে মূল বেতন (Basic Pay) শুরু হবে ৫০,০১০ টাকা থেকে এবং তা ১,৬০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। অন্যদিকে, গ্রেড ‘ই’ (Grade E)-র পদের জন্য প্রাথমিক বেতন ৩০,০০০ টাকা ধার্য করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ ও আবেদন প্রক্রিয়া
আবেদনের সময়সীমা: গত ১৪ অগস্ট থেকে এই পদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীরা আগামী ৩ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।

পরীক্ষা ও অন্যান্য তথ্য: আগামী ১৫ সেপ্টেম্বর এই নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২৪ সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। এই নিয়োগ প্রক্রিয়ায় তপশিলি জাতি (SC) ও উপজাতি (ST) প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি লাগবে না।

শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *