আজ থেকেই মিলছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, নিয়ম বদল করে কাদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছচ্ছে ৩ হাজার টাকা?

রাজ্যবাসীর প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানোর প্রক্রিয়া। সরকারি ঘোষণা অনুযায়ী, আজ থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকার কিস্তি। গত ১২ আগস্ট একটি উচ্চপর্যায়ের বৈঠকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছিলেন প্রশাসন। কঠোর তথ্য যাচাই বা ভেরিফিকেশন পর্ব শেষ হওয়ার পরই এই অর্থ হস্তান্তর করা হচ্ছে।
কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে মহিলারা এই আর্থিক সহায়তার যোগ্য বলে বিবেচিত হয়েছেন:

বয়সের সীমা: আবেদনকারী মহিলার বয়স অবশ্যই ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
আয়ের মানদণ্ড: সংশ্লিষ্ট প্রার্থীর ব্যক্তিগত মাসিক আয় ১০,০০০ টাকার বেশি হতে পারবে না।
করদাতা পরিবার: পরিবারের কোনও সদস্য আয়কর প্রদানকারী হলে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন।
অন্যান্য শর্ত: প্রার্থীর নাম ভোটার তালিকায় থাকতে হবে। পাশাপাশি, অতীতে ঘর ও জমি সংক্রান্ত যে কড়া নিয়মগুলি ছিল, গ্রামীণ এলাকার ক্ষেত্রে সেগুলি কিছুটা শিথিল করা হয়েছে যাতে প্রকৃত প্রার্থীরা সহজেই সুবিধা পান।
আবেদন ও পেমেন্ট প্রক্রিয়া
চলতি বছরের জুন মাস থেকে শুরু হয়েছিল অন্নপূর্ণা যোজনার আবেদন গ্রহণ প্রক্রিয়া, যা অফলাইন ও অনলাইন—উভয় মাধ্যমেই চালূ ছিল। জমা পড়া লক্ষাধিক আবেদন নিবিড়ভাবে খতিয়ে দেখার পরই আজ থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যাঁদের নথিপত্র এবং তথ্য যাচাই সম্পূর্ণ হয়েছে, শুধুমাত্র তাঁরাই এই কিস্তির টাকা হাতে পাচ্ছেন। তবে এর জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড এবং সক্রিয় ডিবিটি (DBT) লিংক থাকা বাধ্যতামূলক করা হয়েছে, অন্যথায় টাকা অ্যাকাউন্টে ঢুকতে সমস্যা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *