৭১ কোটি টাকার ফ্ল্যাট কিনলেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর

বলিউড তারকাদের যেন বাড়ি কেনার ধুম লেগেছে। কিছুদিন আগেই ৬৫ কোটি দিয়ে ফ্ল্যাট কিনে আলোচনায় ছিলেন জাহ্নবী কাপুর। এবার কিনলেন অভিনেতা শহিদ কাপুর। ‘কবীর সিং’ সুপারহিট হওয়ার পর অভিনেতার ক্যারিয়ার চাঙা হয়েছে। বাড়িয়েছেন পারিশ্রমিক। নতুন ফ্ল্যাট কিনে যেন ক্যারিয়ারের ‘নতুন ইনিংস’ উদ্‌যাপন করলেন ‘কামিনে’ অভিনেতা।

বলিউড লাইফের খবর অনুযায়ী, শহিদ কাপুরের নতুন ফ্ল্যাটের দাম ৫৮ কোটি টাকা , যা ভারতীয় মুদ্রায় ৭১ কোটি টাকারও বেশি। শহিদের নতুন ফ্ল্যাটটি মুম্বাইয়ের উরলিতে অবস্থিত। স্ত্রী মীরা ও দুই সন্তানকে নিয়ে এখন সেখানেই থাকছেন অভিনেতা। নতুন বছরের শুরুতেই নতুন আবাসস্থলের কিছু স্থিরচিত্র ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন শহিদ।

নতুন এই ডুপ্লেক্স বাড়িটি থেকে আরব সাগর দেখা যায়, দাম এত বেশি হওয়ার সেটিও অন্যতম কারণ। জানা গেছে, বেশ আগেই বাড়িটি কেনা মোটামুটি চূড়ান্ত করেছিলেন শহিদ, কিন্তু বাদ সাধে মহামারি। অন্দরসজ্জাসহ বাড়িটির অনেক কাজই বাকি ছিল। সে জন্য নতুন বাড়িতে উঠতে উঠতে দেরি হয়ে গেল। আগে শহিদ থাকতেন মুম্বাইয়ে জুহুতে। তবে এখন থেকে তিনি উরলির বাসিন্দা।

শহিদ তাঁর শেয়ার করা ছবিতে নতুন বাড়ির জানালা থেকে সূর্যোদয়, স্ত্রীর রান্না করা, সকালের নাশতাসহ অনেক ছবিই শেয়ার করেছেন।

এ দিকে শহিদ এখন চর্চায় তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘ফরজি’ নিয়ে। কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে সিরিজটির প্রথম ঝলক। যেখানে চিত্রশিল্পী হিসেবে দেখা গেছে তাঁকে। সিরিজটির নির্মাতা ‘দ্য ফ্যামিলি ম্যান’খ্যাত আলোচিত নির্মাতা জুটি রাজ ও ডিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *