নেতাজির রাস্তা রাতারাতি হল শ্যামাপ্রসাদ রোড! তীব্র প্রতিবাদের মুখে পড়ে বিজেপি বিধায়ক যা বললেন জানলে চমকে যাবেন

নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে থাকা রাস্তার নাম রাতারাতি বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার জেরে শুরু হয়েছিল চরম রাজনৈতিক বিতর্ক। বীরভূমের রামপুরহাটে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয় রাজনৈতিক তরজা। তবে তীব্র চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত সেই গেরুয়া বোর্ড সরিয়ে নিতে বাধ্য হয়েছে বিজেপি। গোটা ঘটনা নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে নতুন শোরগোল।

সূত্রের খবর, রামপুরহাটের যে রাস্তাটি দীর্ঘদিন ধরে ‘নেতাজি সুভাষ চন্দ্র রোড’ হিসেবে পরিচিত ছিল, হঠাৎই তার নাম পরিবর্তন করে ‘শ্যামাপ্রসাদ মুখার্জি রোড’ করে দেওয়া হয়। এমনকি রাস্তার ধারে গেরুয়া রঙের নতুন নামফলক বা বোর্ডও লাগিয়ে দেওয়া হয়েছিল। এই খবর প্রকাশ্যে আসতেই স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। সিপিএমের বীরভূম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সঞ্জীব মল্লিক এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “চাপে পড়ে বোর্ড সরিয়েছে। যদি অনুশোচনা থেকেই কাজটা করত, তবে জানাজানি হওয়ার পরেই তা সরিয়ে নেওয়া উচিত ছিল। আসলে স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাসকে বদল করতেই এই চক্রান্ত করা হয়েছে।”

অন্যদিকে, নেতাজিকে অপমানের সমস্ত অভিযোগ জোরালোভাবে উড়িয়ে দিয়েছেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। তাঁর সাফ কথা, “আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে যেমন সম্মান করি, তেমনই নেতাজিকেও হৃদয়ে রাখি। নেতাজির সঙ্গে শ্যামাপ্রসাদের কোনো প্রতিযোগিতা হোক, তা আমরা চাই না। যারা অতীতে নেতাজিকে হিটলারের দালাল বলে আক্রমণ করেছিল, আজ তারাই নেতাজি প্রীতি দেখাচ্ছে। কমিউনিস্টদের সেই চিৎকারের ফাঁদে আমরা পা দিতে চাই না বলেই ওই বোর্ড সরিয়ে নেওয়া হয়েছে।” এককথায়, নাম বদলের এই নাটকীয় পালাবদলে রামপুরহাটের রাজনীতি এখন চরম উত্তপ্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *