১৬ অগাস্টের মধ্যে এই কাজ না করলে জলের দরে গ্যাস মিলবে না! বড় বিপাকে পড়বেন গ্রাহকরা

এলপিজি (LPG) গ্যাস কানেকশন নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি আপডেট সামনে এসেছে। দেশের কোটি কোটি রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য আধার-ভিত্তিক ই-কেওয়াইসি বা ফেস অথেন্টিকেশন (মুখের ছবি দিয়ে যাচাইকরণ) প্রক্রিয়া সম্পন্ন করার কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। এই প্রক্রিয়া সম্পূর্ণ করার শেষ তারিখ বেঁধে দেওয়া হয়েছে আগামী ১৬ অগাস্ট। আপনি যদি এখনও এই কাজটি না করে থাকেন, তবে অবিলম্বে সতর্ক হওয়া প্রয়োজন, অন্যথায় বড়সড় আর্থিক বোঝা বা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে মারাত্মক সমস্যায় পড়তে পারেন। তেল বিপণন সংস্থাগুলির সূত্রে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ না করলে গ্যাস সিলিন্ডার পাওয়া নিয়ে জটিলতা তৈরি হতে পারে। বর্তমান বাজারদর অনুযায়ী যে ঘরোয়া সিলিন্ডার সাধারণ দামে পাওয়া যায়, তা সময়মতো যাচাই না করালে ভর্তুকি বন্ধ হওয়া সহ অতিরিক্ত মূল্য দিয়ে সিলিন্ডার কিনতে হতে পারে। মূলত গ্যাসের কালোবাজারি রুখতে এবং সঠিক উপভোক্তার কাছে ভর্তুকির সুবিধা পৌঁছে দিতেই এই বায়োমেট্রিক ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। অনেক সময় বাণিজ্যিক কাজে ঘরোয়া সিলিন্ডার ব্যবহারের অভিযোগ ওঠে, যা রোধ করতেই সরকারের এই কঠোর পদক্ষেপ। কীভাবে সারবেন এই কাজ? কী বা সতর্কতা?গ্রাহকদের সুবিধার জন্য ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে অথবা সরাসরি গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ রয়েছে। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে যাতে কোনো ধরনের প্রতারণা না হয়, সে বিষয়েও সতর্ক করেছে প্রশাসন। কোনো অচেনা ব্যক্তি ফোন করে ই-কেওয়াইসির নামে ওটিপি (OTP), ব্যাঙ্ক পিন, এটিএম পিন বা ইউপিআই (UPI) পাসওয়ার্ড চাইলে তা ভুলেও শেয়ার করা যাবে না। যেকোনো জালিয়াতি এড়াতে শুধুমাত্র গ্যাস সংস্থার অফিসিয়াল অ্যাপ, স্বীকৃত ওয়েবসাইট অথবা সরাসরি ডিস্ট্রিবিউটারের মাধ্যমেই এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। শেষ মুহূর্তের ঝুটঝামেলা এড়াতে তাই নির্দিষ্ট ডেডলাইনের আগেই কাজটি সেরে ফেলা বুদ্ধিমানের কাজ হবে।