‘এরা সবসময় পাকিস্তানে মজে থাকে!’ দেশভাগের এত বছর পরও বি টাউনের আচরণ নিয়ে বিস্ফোরক কঙ্গনা

প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহের সঙ্গে চলা উত্তপ্ত বিতর্কের মাঝেই ফের বিস্ফোরক মন্তব্য করে খবরের শিরোনামে এলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। ছাত্র আন্দোলনের ইস্যুতে তারকাদের নীরবতা নিয়ে নাসিরুদ্দিনের করা মন্তব্যের জেরে আগেই তাঁর সমালোচনা করেছিলেন কঙ্গনা। এবার সেই বিরোধিতার পরিধি আরও বাড়িয়ে সরাসরি বলিউডের একাংশের বিরুদ্ধে পাকিস্তানের প্রতি দীর্ঘস্থায়ী ‘প্রেম’ বা আসক্তি রাখার গুরুতর অভিযোগ তুললেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতি হিন্দি সিনেমা জগতের এই মানসিকতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ‘কুইন’ খ্যাত এই অভিনেত্রী। তিনি প্রকাশ্যেই প্রশ্ন তোলেন, দেশের সিনেমা জগৎ এবং তারকাদের মন থেকে পাকিস্তানের প্রতি এই অন্ধ মোহ কবে কাটবে?

কঙ্গনা বলেন, “পাকিস্তানের সঙ্গে এই প্রেমের গল্প কবে শেষ হবে? যখনই দেখুন, এরা পাকিস্তানের প্রেমে মজে থাকে।” এর পরই তাঁর এই বক্তব্য ইংরেজিতে অনুবাদ করে তিনি আরও বলেন, দেশভাগের এত দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও কেন হিন্দি সিনেমার তারকাদের সাক্ষাৎকার কিংবা মন্তব্যে বারবার পাকিস্তানের প্রসঙ্গ বা মুগ্ধতা ফিরে আসে? কেন তাঁরা সবসময় পাকিস্তানকে নিয়ে আচ্ছন্ন হয়ে থাকেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

চলতি এই বিতর্কের জেরে নেটপাড়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে শোরগোল। একদিকে নাসিরুদ্দিন শাহ বনাম কঙ্গনার দ্বৈরথ, অন্যদিকে বলিউডের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও মনোভাব নিয়ে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *