ভারী থেকে অতি ভারী বৃষ্টির তাণ্ডব! দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে চরম সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্তমানে দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১৩ অগস্ট বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা থাকায় সেখানে ইতিমধ্যেই লাল সতর্কতা (Red Alert) জারি করা হয়েছে।

কোন জেলাগুলিতে চলছে দুর্যোগ?

আলিপুর আবাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, মৌসুমী অক্ষ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

  • লাল সতর্কতাভুক্ত জেলা: বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলিতে অতিপ্রবল বৃষ্টির কারণে নিচু এলাকা প্লাবিত হওয়ার এবং জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

  • অন্যান্য জেলা: কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ভারী থেকে অতি ভারী এই বৃষ্টির জেরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়া এবং কৃষি জমিতে জল জমে যাওয়ার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *