২০১৮-র পর সবথেকে বড় পরিবর্তন! ইউটিউব পার্টনার প্রোগ্রামে (YPP) যুক্ত হতে এবার কী কী কঠিন শর্ত মানতে হবে?

ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড়সড় পরিবর্তনের ঘোষণা করল ভিডিও শেয়ারিং জায়ান্ট প্ল্যাটফর্মটি। ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউটিউব পার্টনার প্রোগ্রাম (YouTube Partner Programme বা YPP)-এর মাধ্যমে বিজ্ঞাপন এবং ইউটিউব প্রিমিয়ামের রেভিনিউ শেয়ারিং পাওয়ার যোগ্যতার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা হচ্ছে। ২০১৮ সালের পর এই প্রথম YPP-এর মূল নিয়মাবলীতে এত বড় এবং কঠোর বদল আনতে চলেছে ইউটিউব কর্তৃপক্ষ।

নতুন এই নিয়মের ফলে আগামী দিনে ইউটিউব থেকে আয় বা মনিটাইজেশন পাওয়া আগের তুলনায় আরও কিছুটা কঠিন হতে পারে বলেই মনে করছেন ডিজিটাল বিশেষজ্ঞরা। বিশেষ করে নতুন ক্রিয়েটরদের জন্য প্ল্যাটফর্মে টিকে থাকা এবং আয় শুরু করার পথ আরও বেশি প্রতিযোগিতাপূর্ণ ও চ্যালেঞ্জিং হয়ে উঠবে। আগামী দিনে ভিউজ, ওয়াচ টাইম কিংবা অন্যান্য যোগ্যতার মানদণ্ডে কী ধরনের বড় পরিবর্তন আসতে চলেছে, সেই নিয়েই এখন থেকেই জল্পনা শুরু হয়েছে ক্রিয়েটর মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *