এলপিজি গ্রাহকদের জন্য অত্যন্ত জরুরি খবর! আগামী ১৬ অগাস্ট শেষ দিন, কীভাবে করবেন রান্নার গ্যাসের ই-কেওয়াইসি?

এলপিজি (LPG) গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট সামনে এসেছে। রান্নার গ্যাসের বুকিং ও ভর্তুকি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে বাধ্যতামূলক করা হয়েছে ই-কেওয়াইসি (LPG e-KYC)। আগামী ১৬ অগাস্ট ই-কেওয়াইসি সম্পূর্ণ করার শেষ দিন। কিন্তু এখনও বহু গ্রাহক এই বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল নন। নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ না করলে ভবিষ্যতে গ্যাস কানেকশন নিয়ে বড় সমস্যায় পড়তে হতে পারে। তাই দ্রুত ই-কেওয়াইসি সম্পন্ন করতে প্রয়োজনীয় নথি ও প্রক্রিয়া জেনে নেওয়া অত্যন্ত জরুরি।

কেন এলপিজির ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক?
মূলত রান্নার গ্যাসের বুকিং এবং ভর্তুকির ক্ষেত্রে স্বচ্ছতা আনতে তেল সংস্থাগুলি এই পদক্ষেপ করেছে। একই নামে একাধিক গ্যাস কানেকশন বা ভুয়া ও ডুপ্লিকেট তথ্য দিয়ে বুক করা অবৈধ কানেকশনগুলি চিহ্নিত করে তা বাতিল করার জন্যই এই কেওয়াইসি প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে।

কোন কোন নথির প্রয়োজন হবে?
অনলাইন বা অফলাইন— যেভাবেই করুন না কেন, ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে প্রধানত এই ৪টি তথ্য বা নথি সঙ্গে রাখা আবশ্যক:

[Aadhaar Redacted] (বা আধারের কপি)

গ্যাস কানেকশনের পাসবুক

এলপিজি গ্রাহক নম্বর (LPG Consumer ID)

আধারের সঙ্গে লিঙ্ক থাকা সক্রিয় মোবাইল নম্বর

কীভাবে করবেন এলপিজি ই-কেওয়াইসি?
আপনার সুবিধা অনুযায়ী অনলাই বা অফলাইন— দুই মাধ্যমেই এই কাজ সেরে ফেলতে পারেন:

১. অনলাইন পদ্ধতি (ঘর বসে):
প্রথমে আপনার গ্যাস সরবরাহকারী সংস্থার (যেমন— Indane, HP, বা Bharat Gas) অফিশিয়াল মোবাইল অ্যাপটি ডাউনলোড করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।

এরপর মেনু থেকে ‘ই-কেওয়াইসি’ (e-KYC) বা ‘কেওয়াইসি’ অপশনটি বেছে নিন।

সেখানে আপনার এলপিজি গ্রাহক নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং [Aadhaar Redacted] নম্বরটি নির্দিষ্ট স্থানে ইনপুট করুন।

এরপর আপনার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে। সেই ওটিপি ভেরিফিকেশন করলেই আপনার ই-কেওয়াইসি প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হবে।

২. অফলাইন পদ্ধতি (সরাসরি গ্যাস অফিসে):
আপনি যদি অনলাইনে করতে না চান, তবে সরাসরি আপনার গ্যাস ডিস্ট্রিবিউটর বা গ্যাস অফিসে চলে যান।

সেখানে গিয়ে আপনার গ্যাস পাসবুক এবং [Aadhaar Redacted] জমা দিন।

আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি সঙ্গে রাখুন। সেখানে বায়োমেট্রিক (Biometric) ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিংয়ের মাধ্যমে আপনার কেওয়াইসি সম্পূর্ণ করা হবে।

নির্ধারিত ডেডলাইনের মধ্যে ঘরে বসে অথবা গ্যাস অফিসে গিয়ে দ্রুত এই জরুরি কাজ সেরে ফেলুন, অন্যথায় আগামী দিনে আপনার রান্নার গ্যাস বুকিং বা সিলিন্ডার পাওয়া নিয়ে বড় বিপত্তি হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *