ঝাড়খণ্ডে JPSC-JSSC বিক্ষোভে চরম উত্তেজনা! দোষীদের কঠোর শাস্তির হুঙ্কার মুখ্যমন্ত্রীর

ঝাড়খণ্ডে JPSC ও JSSC পরীক্ষার দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে চলা তীব্র বিক্ষোভের আবহে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার তিনি স্পষ্ট ভাষায় আশ্বাস দিয়েছেন যে, রাজ্যর যুবকদের নিজেদের অধিকার বুঝে পাওয়ার জন্য কোনো রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন নেই, তাঁরা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ন্যায়বিচার পাবেন। একইসঙ্গে পরীক্ষায় দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপের হুঙ্কারও দিয়েছেন তিনি।

ঝাড়খণ্ড আদিবাসী মহোৎসব ২০২৬-এর একটি বিশেষ অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী সোরেন বিক্ষোভকারী পরীক্ষার্থীদের উদ্দেশে এই বার্তা দেন। তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং স্বচ্ছতার সঙ্গেই সমস্ত সমস্যার সমাধান করা হবে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ঝাড়খণ্ডে সরকারি চাকরির পরীক্ষার বিভিন্ন দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজপথে নেমে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *