সুরাপ্রেমীদের মাথায় হাত! ওল্ড মঙ্ক, রয়্যাল চ্যালেঞ্জসহ জনপ্রিয় মদ বিক্রি নিষিদ্ধ করল FSSAI

মদের শৌখিনদের জন্য এল এক দুঃসংবাদ। ভারতের খাদ্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ সংস্থা (FSSAI) জনপ্রিয় সব হুইস্কি এবং রাম ব্র্যান্ডের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। ডিয়াজিও ইন্ডিয়ার (Diageo India) ইউনাইটেড স্পিরিটস, ইনব্রু বেভারেজেস (Inbrew Beverages) এবং মোহন রকি স্প্রিংওয়াটার (Mohan Rocky Springwater)-এর মতো বড় বড় সংস্থার বেশ কিছু নির্দিষ্ট ব্যাচের হুইস্কি ও রাম বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিষিদ্ধ তালিকার জেরে বড় ধাক্কা খেলেন ওল্ড মঙ্ক (Old Monk) ও রয়্যাল চ্যালেঞ্জের (Royal Challenge) মতো বিখ্যাত ব্র্যান্ডের ভক্তরা।

কেন এই নিষেধাজ্ঞা জারি করল FSSAI?
FSSAI-এর জানিয়েছে, হুইস্কি বা রামের মতো অ্যালকোহলযুক্ত পানীয়ের স্বাদ ও গন্ধ মূলত প্রাকৃতিক উপাদান এবং দীর্ঘ সময় ধরে ‘এজিং’ বা পচিয়ে পরিপক্ব করার মাধ্যমে আসার কথা। কিন্তু রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, এই সংস্থাগুলোর বেশ কিছু ভ্যারিয়েন্টে কৃত্রিম ফ্লেভার বা আলাদা করে ফ্লেভার মিশিয়ে বাজারজাত করা হচ্ছিল।

নিয়ম অনুযায়ী, পানীয়তে কৃত্রিম বা অতিরিক্ত ফ্লেভার যোগ করলে লেবেলে তা স্পষ্ট করে ‘ফ্লেভার্ড স্পিরিট’ বা ‘রাম-ফ্লেভার্ড স্পিরিট’ হিসেবে উল্লেখ করতে হয়, যা ওই ভ্যারিয়েন্টগুলোতে করা হয়নি। ল্যাব টেস্টে প্রমাণিত হয়েছে যে, ভারতে মদ তৈরিতে নির্দিষ্ট মাত্রায় প্রাকৃতিক ফ্লেভারের অনুমতি থাকলেও এই ব্র্যান্ডগুলোতে কৃত্রিম ফ্লেভার ব্যবহার করা হয়েছে। আর সেই কারণেই এই পণ্যগুলিকে ‘সাব-স্ট্যান্ডার্ড’ বা মানহীন বলে চিহ্নিত করেছে খাদ্য সুরক্ষা সংস্থা।

কোন কোন মদ নিষিদ্ধ হলো? (নিষিদ্ধ মদের তালিকা)
ওল্ড মঙ্ক (Old Monk): এই জনপ্রিয় রামের ৩টি ভ্যারিয়েন্টে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এগুলি হলো— The Legend, Gold Reserve এবং XXX Matured Rum। মহারাষ্ট্রের মোহন রকি স্প্রিংওয়াটার কারখানায় তৈরি এই ভ্যারিয়েন্টগুলিতে সঠিক এজিং ছাড়াই কৃত্রিম ফ্লেভার ব্যবহারের অভিযোগ রয়েছে।

ম্যাকডাওয়েলস্ নাম্বার ওয়ান (McDowell’s No. 1): ইউনাইটেড স্পিরিটসের বারাবতি কারখানায় তৈরি হওয়া নির্দিষ্ট ব্যাচ।

ব্যাগপাইপার ডিলাক্স হুইস্কি (Bagpiper Deluxe Whisky)

ওল্ড কাস্ক ডিলাক্স এক্স এক্স এক্স রাম (Old Cask Deluxe XXX Rum): ইনব্রু বেভারেজের মধ্যপ্রদেশের কারখানায় তৈরি হওয়া ব্যাচ।

অ্যান্টিকুইটি ব্লু ও রয়্যাল চ্যালেঞ্জ হুইস্কি (Antiquity Blue & Royal Challenge): ইউনাইটেড স্পিরিটসের মধ্যপ্রদেশের কারখানায় তৈরি হওয়া নির্দিষ্ট ব্যাচ।

এজিংয়ের ক্ষেত্রেও বড় জালিয়াতির পর্দাফাঁস
শুধু কৃত্রিম ফ্লেভার মেশানোই নয়, এর পাশাপাশি আরও বড় এক জালিয়াতির তথ্য সামনে এনেছে FSSAI। ওল্ড মঙ্কের বোতলের গায়ে বড় করে ‘7 Years Old Blended’ লেখা থাকলেও, ল্যাব টেস্টে দেখা গেছে যে ওই তরলের ৯৫ শতাংশের বেশি অংশই ছিল সাধারণ আন-এজড্ স্পিরিট! অর্থাৎ, সেখানে পরিপক্ব বা ম্যাচ্যুরড রামের পরিমাণ ছিল ৫ শতাংশেরও কম। লেবেলিংয়ের এই অসত্য দাবির কারণেই এই ভ্যারিয়েন্টগুলির ওপর নিষেধাজ্ঞা নামিয়ে এনেছে FSSAI। মাসের শুরুতেই এই নির্দেশের ফলে বাজারের বড় একটি অংশে প্রভাব পড়তে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *