গান ছাড়াও যে কাজে খুব পারদর্শী নেহা কক্কর

বলিউড গায়িকা নেহা কক্কর। সুরে সুরে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। গায়কী নিয়ে বিভিন্নজনের নানা মত থাকলেও নেহা কক্কর কতটা সফল, তা নতুন করে বলার নেই। গান ছাড়া অন্যান্য কাজেও পারদর্শী ৩৪ বছরের নেহা। আবারও তা মনে করিয়ে দিলেন এই সুন্দরী।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন নেহা। এতে দেখা যাচ্ছে, খুব মন দিয়ে পিৎজা তৈরি করছিলেন তিনি। প্রথমবারেই সফল হওয়ায় তার মুখে উজ্জ্বল হাসি। আনন্দের সেই মুহূর্তকে লেন্সবন্দি করে নেহা লেখেন, ‘জানেন, আমি রান্না করি না। কিন্তু এটা (পিৎজা রান্না) বেশ সহজ ছিল। খুব আনন্দ হয়েছে।’

নেহার এ ভিডিও দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। নেহার স্বামী রোহনপ্রীত সিংও নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন।

২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন নেহা-রোহনপ্রীত। ভালোবেসে বিয়ে করেন তারা। কাজের পাশাপাশি গুছিয়ে সংসার করছেন দুজনেই। জুটি হিসেবে তাদের জনপ্রিয়তা দেখার মতো।

১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডের ঋষিকেশে জন্মগ্রহণ করেন নেহা। তিনি বলিউডের প্লেব্যাক শিল্পী সোনু কক্করের ছোট বোন। তার ভাই টনি কক্করও একজন গায়ক। নেহা দিল্লিতে বেড়ে ওঠেন এবং নতুন দিল্লির উত্তম নগরের নিউ হলি পাবলিক স্কুলে পড়াশোনা করেন। তিনি চার বছর বয়সে গান গাওয়া শুরু করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *