পুজোর আগেই বাম্পার উপহার! রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একলাফে আরও ২০ শতাংশ DA বৃদ্ধি

রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য এক বিরাট ও চমকপ্রদ ঘোষণা সামনে এল। রাজ্য অর্থ দফতরের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে ডিয়ারনেস অ্যালাওয়েন্স (DA) এবং ডিয়ারনেস রিলিফ (DR) আরও ২০ শতাংশ বাড়ানো হচ্ছে। পুজোর ঠিক আগে সরকারের এই পদক্ষেপে লক্ষাধিক রাজ্য সরকারি কর্মচারীর পরিবারে খুশির হাওয়া।
কারা এই বর্ধিত ডিএ পাবেন?
অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীরাই নন, এর পাশাপাশি একগুচ্ছ সংস্থার কর্মীরা এই বাড়তি ডিএর সুবিধা পাবেন। তালিকায় রয়েছে:
-
সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার-পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা।
-
পঞ্চায়েত, পুরনিগম, পুরসভা ও স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীরা।
-
বিভিন্ন বিধিবদ্ধ সংস্থা এবং অন্যান্য সরকারি অধিগৃহীত বা আন্ডারটেকিং সংস্থার কর্মীরাও এই ২০ শতাংশ ডিএ-র আওতাভুক্ত হবেন।
বাজেটে ঘোষিত এই সিদ্ধান্ত অনুযায়ী আগামী অক্টোবর মাস থেকেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে এই বর্ধিত ডিএর টাকা ঢুকে যাবে। উৎসবের মরসুমের ঠিক আগে রাজ্য সরকারের এই বড় পদক্ষেপে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন শিক্ষক ও অশিক্ষক কর্মীসহ সমস্ত স্তরের সরকারি কর্মচারীরা।