অষ্টম পে কমিশনের আগেই বড় স্বস্তি! মহার্ঘ ভাতা বেড়ে সোজা পৌঁছতে পারে ৬৩%-এ?

অষ্টম পে কমিশন কার্যকর হওয়ার দীর্ঘ অপেক্ষার মাঝেই দেশের কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এল বড় স্বস্তি। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) বা মুদ্রাস্ফীতির তথ্যের ভিত্তিতে চলতি বছরের জুলাই মাস থেকে ৩ শতাংশ অতিরিক্ত মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারের তরফ থেকে চূড়ান্ত অনুমোদন মিললে কর্মীদের মোট মহার্ঘ ভাতার পরিমাণ গিয়ে পৌঁছবে ৬৩ শতাংশে।

কবে থেকে কার্যকর হতে পারে নতুন হার?

নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীরা বছরে দু’বার অর্থাৎ ১ জানুয়ারি এবং ১ জুলাই থেকে বর্ধিত মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। সেই হিসেব ধরেই ১ জুলাই ২০২৬ থেকেই এই বর্ধিত ডিএ পাওয়ার কথা সরকারি কর্মীদের। যদিও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি, তবে মুদ্রাস্ফীতির পরিসংখ্যান বলছে ৩% হারে ডিএ বৃদ্ধি একপ্রকার নিশ্চিত।

কীভাবে নির্ধারিত হলো এই হার?

এআইসিপিআই-আইডব্লিউ (AICPI-IW)-এর জুন মাসের প্রকাশিত সূচক অনুযায়ী, গত ১২ মাসের গড় সূচক দাঁড়িয়েছে ১৪৮.৬৫ (যেখানে জুনের সূচক ছিল ১৫১.৯)। এই হিসাব কষেই ৩ শতাংশ ডিএ বৃদ্ধির জল্পনা তুঙ্গে উঠেছে। নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা গণনার হার হয়েছে ৬৩.৭৬ শতাংশ। যেহেতু সরকার ডিএ পূর্ণ সংখ্যায় গণনা করে, তাই এবার ৬০% থেকে বেড়ে তা ৬৩ শতাংশ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

কার বেতন কত বাড়ব?

ডিএ ৩ শতাংশ বাড়লে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনে তার সরাসরি প্রভাব পড়বে:

  • মৌলিক বেতন ১৮,০০০ টাকা হলে: অতিরিক্ত মিলবে ৫৪০ টাকা।

  • মৌলিক বেতন ৩০,০০০ টাকা হলে: অতিরিক্ত মিলবে ৯০০ টাকা।

  • মৌলিক বেতন ৫০,০০০ টাকা হলে: অতিরিক্ত মিলবে ১,৫০০ টাকা।

উল্লেখ্য, এর আগে গত এপ্রিল মাসে কেন্দ্র দুই শতাংশ ডিএ বৃদ্ধি করায় তা বেড়ে হয়েছিল ৬০ শতাংশ। এবার জুলাইয়ের নতুন ঘোষণা বাস্তবায়িত হলে তা এক লাফে আরও কিছুটা স্বস্তি এনে দেবে সরকারি কর্মচারীদের পরিবারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *