রাজ্যে ফের চরম দুর্যোগের পূর্বাভাস! ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর

আলিপুর আবাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং বর্ষাকালীন অক্ষরেখার প্রভাবে আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ মেঘলা থাকতে পারে এবং দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।
পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই ৫ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে সব জায়গায় একটানা বৃষ্টি হবে না, মাঝে মাঝে বিরতিও মিলতে পারে।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা
উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ সবচেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে:
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
এই কারণে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা।
কলকাতার আবহাওয়া ও আর্দ্রতাজনিত অস্বস্তি
আজ কলকাতার আকাশ সারাদিনই কমবেশি মেঘলা থাকবে। শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সর্বোচ্চ তাপমাত্রা: প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস।
সর্বনিম্ন তাপমাত্রা: ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি থেকে পুরোপুরি রেহাই মিলবে না।