“গোয়ার সানবার্ন এবার বাংলায়!”-মন্দারমনিতে বসছে বিশ্বমানের ফেস্টিভ্যালের আসর, জানুন টিকিটের দাম?

অভিনেত্রী সানি লিওনের মন্দিরমনি বিচের ফটোশুটের ছবি একসময় রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিল এই সৈকতকে। আর এবার বাংলার এই সি বিচ সত্যিই হয়ে উঠতে চলেছে বিশ্বমানের! কারণ, গোয়ার বিখ্যাত তথা এশিয়ার বৃহত্তম মিউজিক ফেস্টিভ্যাল ‘সানবার্ন’ (Sunburn)-এর আয়োজন হতে চলেছে বাংলার মন্দারমনিতে। স্বাধীনতা দিবসের ঠিক পরেই এই মেগা ইভেন্ট ঘিরে তরুণ প্রজন্মের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে।

কবে ও কোথায় হবে এই ফেস্টিভ্যাল?

এতদিন মূলত গোয়ার আরব সাগরের তীরেই এই ধামাকেদার ফেস্টিভ্যাল আয়োজিত হতে দেখা গিয়েছে। তবে এবার বঙ্গোপসাগরের সি বিচে এই প্রথম বসছে সানবার্নের আসর।

  • তারিখ: আগামী ১৬ অগাস্ট (স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে)।

  • সময়: দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত।

  • স্থান: মন্দারমনির কেসি ভিউ রিসর্ট (KC View Resort)।

কারা মাতাবেন মঞ্চ?

‘সানবার্ন রিলোড সানডাউনার’ নামের এই আয়োজনে লাইভ পারফর্ম্যান্স এবং হাই এনার্জির ইলেকট্রিক মিউজিক পরিবেশন করতে থাকছেন ডিজে সারটেক, হাউডিনি, রুদ্র ও আর্কেইন জুটি এবং অ্যান্টিমের মতো জনপ্রিয় তারকারা। মনোমুগ্ধকর মঞ্চসজ্জা এবং লাইভ মিউজিকের এই অভিজ্ঞতা বাংলার জেন-জি (Gen Z)-র কাছে এক্কেবারে নয়া পাওনা হতে চলেছে।

সানবার্নের ইতিহাস ও গুরুত্ব

২০০৭ সালে গোয়ায় ‘পারসেপ্ট লাইভ’-এর ব্যানারে শৈলেন্দ্র সিং এই সানবার্ন ফেস্টিভ্যাল শুরু করেছিলেন। বর্তমানে এটি এশিয়ার বৃহত্তম ইলেকট্রিক ডান্স ও মিউজিক ফেস্টিভ্যাল ব্র্যান্ড। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মিউজিক প্রেমীরা এই ফেস্টিভ্যালে যোগ দিতে আসেন। সাধারণত ডিসেম্বরে মূল ফেস্টিভ্যাল (যেমন ১৮-১৯ ডিসেম্বর মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে) আয়োজিত হলেও, মন্দারমনিতে এই বিশেষ আসর বসায় রাজ্য পর্যটনে এক বিশাল বড় সংযোজন হতে চলেছে। এর ফলে রাজ্যে পর্যটক টানার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও রাজস্ব বৃদ্ধিতেও বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

টিকিটের দাম ও নিয়মাবলী

  • বয়সসীমা: শুধুমাত্র ১৮ ঊর্ধ্ব (18+) দর্শকরাই এই ফেস্টিভ্যালে অংশ নিতে পারবেন।

  • টিকিটের দাম: মূলত দুই ধরনের টিকিট রাখা হয়েছে। মাথা পিছু ১৪৯৯ টাকা এবং ৩৯৯৯ টাকা

  • কোথায় মিলবে টিকিট: জনপ্রিয় টিকিট বুকিং প্ল্যাটফর্ম BookMyShow থেকে অনলাইনে এই ফেস্টিভ্যালের টিকিট কাটতে পারবেন আগ্রহীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *