এমসে নার্সিং অফিসার পদে বড় নিয়োগ! ২২১৮ শূন্যপদে আবেদন করার শেষ সুযোগ কবে?

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে কেরিয়ার গড়তে ইচ্ছুকদের জন্য সুবর্ণ সুযোগ এনে দিল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)। দিল্লি এমস সহ দেশের বিভিন্ন এমস ও সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে মোট ২২১৮টি নার্সিং অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট (NORCET)-এর মাধ্যমে এই কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ ও নিয়োগকারী সংস্থা
সংস্থা: এইমস (AIIMS) ও দেশের বিভিন্ন প্রধান সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান।

পদের নাম: নার্সিং অফিসার (Nursing Officer)।

মোট শূন্যপদ: ২২১৮টি।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
শিক্ষাগত যোগ্যতা: 1. ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি (অনার্স) নার্সিং অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি নার্স ও মিডওয়াইফ হিসেবে নির্দিষ্ট রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক।
2. অথবা, আইএনসি বা রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম (GNM) ডিপ্লোমা এবং নার্স ও মিডওয়াইফ হিসেবে রেজিস্ট্রেশন থাকতে হবে। সেই সঙ্গে রেজাল্ট ও রেজিস্ট্রেশন পাওয়ার পর ন্যূনতম ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। নিয়মানুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তারিখগুলি
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা অনলাইনেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ অগস্ট, বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

অফিসিয়াল ওয়েবসাইট: আবেদন করতে বা বিস্তারিত জানতে ভিজিট করুন aiimsexams.ac.in পোর্টালে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা পে ম্যাট্রিক্সের লেভেল ৭ অনুসারে বেতন পাবেন।

আবেদন ফি: সাধারণ (General) ও ওবিসি (OBC) প্রার্থীদের জন্য আবেদন ফি ৩,০০০ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ২,৪০০ টাকা ফি দিতে হবে।

পরীক্ষার সময়সূচি এক নজরে
আবেদন শুরুর তারিখ: ২৪ জুলাই থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া, যা চলবে ১৩ অগস্ট পর্যন্ত।

পরীক্ষার শহরের তালিকা প্রকাশ: আগামী ৩ সেপ্টেম্বর জানানো হবে কোন প্রার্থীর কোন শহরে পরীক্ষা পড়েছে।

অ্যাডমিট কার্ড ডাউনলোড: প্রার্থীরা ৯ সেপ্টেম্বর থেকে নিজেদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন।

প্রিলিমিনারি পরীক্ষা: আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রিলিমিনারি পরীক্ষা শুরু হবে।

মেনস পরীক্ষা: মূল পরীক্ষা বা মেনস অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর।

নার্সিং পেশার সঙ্গে যুক্ত যোগ্য প্রার্থীরা আর দেরি না করে নির্দিষ্ট সময়ের মধ্যে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন সেরে ফেলুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *