পরীক্ষা ছাড়াই মেধার ভিত্তিতে ১,১০০ পদে চাকরি! SAIL-এ বিশাল সুযোগ, আবেদন কীভাবে করবেন?

কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড (SAIL)-এ কাজের এক দুর্দান্ত সুযোগ তৈরি হয়েছে। ২০২৬-২৭ মরশুমের জন্য ১,১০০টিরও বেশি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। সবচেয়ে স্বস্তির খবর হলো— এই নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতার মেধা তালিকা এবং নথি যাচাইয়ের মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে।

কোন পদে কত শূন্যপদ?
মোট ১,১১০টি শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে:

ট্রেড অ্যাপ্রেন্টিস: ৪২১টি পদ

ডিপ্লোমা (টেকনিশিয়ান) অ্যাপ্রেন্টিস: ৪১৪টি পদ

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ২৭৫টি পদ

নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত শাখায় ১ বছরের জন্য অ্যাপ্রেন্টিসশিপ প্রশিক্ষণের সুযোগ পাবেন।

শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলী
যোগ্যতা: আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (ITI), ডিপ্লোমা বা ডিগ্রি সম্পন্ন করতে হবে।

পাসিং ইয়ার: শুধুমাত্র ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫ এবং ২০২৬ সালে উত্তীর্ণ প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করার যোগ্য।

অনভিজ্ঞদের সুযোগ: আগে কোথাও অ্যাপ্রেন্টিসশিপ করেছেন বা ১ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে— এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

বয়সসীমা ও আবেদন প্রক্রিয়া
বয়সসীমা: ৩১ আগস্ট, ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের বিশেষ ছাড় পাবেন।

আবেদনের সময়সীমা: অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, আবেদনের শেষ তারিখ ২৬ আগস্ট, ২০২৬।

যেভাবে আবেদন করবেন: ট্রেড অ্যাপ্রেন্টিসদের NAPS পোর্টাল এবং ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট প্রাকার্থীদের NATS পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পরীক্ষা ছাড়া কীভাবে তৈরি হবে মেধা তালিকা?
কোনো লিখিত পরীক্ষা ছাড়াই প্রার্থীর প্রাপ্ত নম্বরের ওয়েটেজ (Weightage) মেপে এই মেধা তালিকা তৈরি করা হবে:

দশম শ্রেণীর নম্বর: ৩০% ওয়েটেজ

আইটিআই/ডিপ্লোমা/ডিগ্রির নম্বর: ৭০% ওয়েটেজ

নম্বরের শতাংশের বিচারে প্রস্তুত করা মেধা তালিকার ভিত্তিতে প্রার্থীদের নথি যাচাইয়ের (Document Verification) জন্য রাউরকেল্লায় ডাকা হবে। নথি সফলভাবে যাচাই হলেই মিলবে চূড়ান্ত নিয়োগ।

প্রার্থীরা সময় নষ্ট না করে ২৬ আগস্টের আগেই জাতীয় NAPS ও NATS পোর্টালের মাধ্যমে নিজেদের ফর্ম পূরণ করে আবেদন প্রক্রিয়া সারতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *