একঝলকে ৩৬ জন WBCS অফিসারের বদলি! প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল রাজ্য সরকার

রাজ্যজুড়ে পুলিশ ও প্রশাসনিক স্তরে একগুচ্ছ পদে বড়সড় রদবদল করল প্রশাসন। সোমবার রাতেই জারি করা এক নির্দেশিকায় মোট ৩৬ জন ডব্লিউবিসিএস (WBCS) অফিসারকে বদলি করা হয়েছে এবং তাঁদের নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে। শুধু প্রশাসনিক পদই নয়, একই সঙ্গে পুলিশ প্রশাসনেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। রাজ্য পুলিশে ৩১ জন ইন্সপেক্টর পদে রদবদলের পাশাপাশি রাজ্যের আটটি মহিলা থানার আইসি (IC)-কেও বদলি করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, অর্থ দফতর এবং পরিবহন দফতরের বিশেষ সচিব পদেও রদবদল করা হয়েছে। এ ছাড়াও মালদহ ও বালুরঘাট সহ রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় মহকুমা শাসক বা এসডিও (SDO) পদ পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেট (DM) এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ADM) স্তরেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

পুলিশ প্রশাসনের বিভিন্ন ইউনিট ও গুরুত্বপূর্ণ শাখায় নতুন আধিকারিকদের নিয়ে আসা হয়েছে। সিআইডি (CID), এসটিএফ (STF), ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (IB), এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB) এবং ভিজিল্যান্স কমিশনে নতুন মুখদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম, হাওড়া, বারাসত, ব্যারাকপুর, বিধাননগর এবং বারুইপুর পুলিশ জেলার মহিলা থানাগুলোতেও নতুন ইনচার্জ বা আইসি নিয়োগ করা হয়েছে। প্রশাসনের এই ব্যাপক রদবদলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *