আগস্টে ব্যাংকের কাজ আছে? ১৪ দিন ছুটি থাকবে SBI, HDFC সহ সমস্ত ব্যাংক, দেখে নিন এক নজরে

সামনে আসতে চলেছে নতুন মাস। আর আগস্ট মাসে যদি আপনার ব্যাংকের কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে, তবে বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই এই প্রতিবেদনটি দেখে নিন। কারণ আগামী মাসে রবিবার ও বিভিন্ন জাতীয় এবং আঞ্চলিক উৎসব মিলিয়ে এসবিআই (SBI), এইচডিএফসি (HDFC) সহ দেশের একাধিক ব্যাংক মিলিয়ে মোট ১৪ দিন বন্ধ থাকতে চলেছে। তবে মনে রাখবেন, বিভিন্ন রাজ্যের নিজস্ব ছুটির নিয়ম ও উৎসবের ওপর ভিত্তি করে এই ছুটির দিনগুলিতে কিছু পরিবর্তন হতে পারে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI) প্রতি বছর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ছুটির তালিকা প্রকাশ করে থাকে। ছুটির দিনগুলি আগে থেকেই জানা থাকলে আপনি আপনার ব্যাংকিং কাজগুলি খুব সহজেই গুছিয়ে নিতে পারবেন।
আগস্ট মাসের ব্যাংক ছুটির দিনগুলির তালিকা:
আগস্ট ২ (রবিবার): সাপ্তাহিক ছুটির কারণে সারা দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।
আগস্ট ৪ (মঙ্গলবার): কের পুজো (Ker Puja) উপলক্ষ্যে ত্রিপুরার আগরতলায় ব্যাংক বন্ধ থাকবে।
আগস্ট ৮ (শনিবার): মাসের দ্বিতীয় শনিবার দেশজুড়ে ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া সিকিমের গ্যাংটকে এই দিন ‘টেনডং লো রাম ফাট’ উৎসবের জন্য ব্যাংক বন্ধ থাকবে।
আগস্ট ৯ (রবিবার): সাপ্তাহিক ছুটির কারণে সারা ভারতে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।
আগস্ট ১৩ (বৃহস্পতিবার): স্বাধীনতা সংগ্রামী দিবস (Patriots’ Day) উপলক্ষ্যে মণিপুরের ইম্ফলে ব্যাংক বন্ধ থাকবে।
আগস্ট ১৫ (শনিবার): দেশের জাতীয় উৎসব স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষ্যে সারা দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।
আগস্ট ১৬ (রবিবার): সাপ্তাহিক ছুটির কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।
আগস্ট ১৯ (বুধবার): মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগরতলায় ব্যাংক বন্ধ থাকবে।
আগস্ট ২২ (শনিবার): মাসের চতুর্থ শনিবার দেশজুড়ে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।
আগস্ট ২৩ (রবিবার): সাপ্তাহিক ছুটির কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।
আগস্ট ২৫ (মঙ্গলবার): মিলাদ-উন-নবি, প্রথম ওনাম (First Onam) এবং মিলাদ-ই-শরিফ উপলক্ষ্যে কোচি, তিরুবনন্তপুরম ও বিজয়ওয়াড়ার ব্যাংকগুলিতে ছুটি থাকবে।
আগস্ট ২৬ (বুধবার): ইদ-ই-মিলাদ, বড়ভাফত ও মিলাদ-উন-নবী উপলক্ষ্যে বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, হায়দ্রাবাদ, ইম্ফল, জম্মু, কানপুর, কোচি, নাগপুর, নতুন দিল্লি, পাটনা, রায়পুর, রাঁচি, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাংক বন্ধ থাকবে।
আগস্ট শুক্রবার (২৮ আগস্ট): রক্ষা বন্ধন (Raksha Bandhan) / ইদ-ই-মিলাদ-উন-নবি / শ্রী নারায়ণা গুরু জয়ন্তী উপলক্ষ্যে আমদাবাদ, ভোপাল, দেরাদুপ্র, গ্যাংটক, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, লখনউ, শিমলা ও শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে।
আগস্ট ৩০ (রবিবার): সাপ্তাহিক ছুটির কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে।
ব্যাংক কর্মীদের এই ছুটির তালিকাটি মাথায় রেখে আপনার জরুরি আর্থিক লেনদেন বা শাখা সংক্রান্ত কাজগুলি আগে থেকেই সেরে রাখুন, যাতে শেষ মুহূর্তে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়।