স্ত্রী মোটা হলেই সুখী হবেন আপনি, বিশ্বাস হচ্ছে না? তাহলে পড়ুন

একটু মুটিয়ে গেলেই চিন্তার শেষ নেই! স্থুলকায় শরীর নিয়ে নারীরা বেশি হীনমন্যতায় ভোগেন। একটি সমীক্ষা রিপোর্টে অল্পবিস্তর স্থূলকায়ারা আনন্দ করতে পারেন। সমীক্ষায় দেখা যাচ্ছে, যারা গুরু নিতম্বিনী তারা অপেক্ষাকৃত রোগা নারীদের থেকে অনেক বুদ্ধিদীপ্ত হন।
অন্য এক গবেষণায় দেখা গেছে, যে পুরুষের স্থুলকায় স্ত্রী আছে তিনি বেশি সুখী থাকেন। মেক্সিকো ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটির একটি সমীক্ষা অনুসারে, প্লাস সাইজের নারীরা তাদের স্লিম নারীদের তুলনায় ১০ গুণ বেশি সুখী।

>> পুরুষরা স্লিম, লম্বা এবং ফিট নারী বেশি পছন্দ করে, কিন্তু এক গবেষণায় উঠে এসেছে অবাক করা তথ্য। এই গবেষণায় দেখা গেছে যে পুরুষরা স্থুল গঠনের নারীদের সঙ্গে রিলেশনে থাকে তারা অন্যদের তুলনায় বেশি সুখী।

>> এই গবেষণায় বলা হয়েছে যে কার্ভি প্লাস সাইজের নারীদের সঙ্গীরা- রোগা নারীদের সঙ্গীর তুলনায় দশগুণ বেশি আনন্দে থাকেন।

>> এমন নারী নিজের ওজন কমানোর কথা ভাবেন না। তারা খেতে অনেক পছন্দ করেন। যে দম্পতিরা একসঙ্গে হাসে, তাদের জীবন ভালো হয় এবং এই মানুষদের সম্পর্কও মজবুত হয়।

>> যেসব পুরুষ স্থুলকায় নারী ভালোবাসেন তারা বেশি হাসেন এবং তাদের জীবনে মনোভাব খুবই ইতিবাচক।

উল্লেখ্য, জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণায় দেখা গেছে যে স্থুলকায় নারীরা বেশি হাসিখুশি এবং তাদের সেন্স অব হিউমার ভালো। নিজেদের কথা খোলাখুলি তারা সকলকে বলেন। তারা ভালো রান্না করেন।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *