“বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, পুলিশকে জুতো-বোতল”-NEET প্রশ্নপত্র ফাঁসে কলকাতায় বামেদের বিক্ষোভ

দিল্লির মতো এবার নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস-কাণ্ডের প্রতিবাদে উত্তাল হল কলকাতার রাজপথ। শুক্রবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কলকাতার রাজপথে নেমেছিল বামেদের আটটি গণসংগঠন এবং সিজেপি (CJP)। শিয়ালদা থেকে শুরু হওয়া এই মিছিল ধর্মতলার দিকে এগোতেই পুলিশি বাধায় পরিস্থিতি চরম আকার ধারণ করে। মিছিল আটকে দেওয়ার পরেই ধর্মতলা চত্বরে তীব্র উত্তেজনা ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

পুলিশি বাধা ও ধুন্ধুমার পরিস্থিতি

নির্ধারিত সূচি অনুযায়ী, শিয়ালদা থেকে শুরু হওয়া এই মিছিলে পা মিলিয়েছিলেন বহু সাধারণ মানুষ ও ছাত্র-যুবরা। মিছিলটি ধর্মতলার কাছাকাছি এসে পৌঁছলে পুলিশি ব্যারিকেড দিয়ে তা আটকে দেওয়া হয়।

পুলিশের বাধা পেয়েই ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা চালালে শুরু হয় ধস্তাধস্তি। অভিযোগ, সেই সময় আন্দোলনকারীদের একাংশের তরফে পুলিশকে লক্ষ্য করে বোতল ও জুতো ছোড়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ব়্যাফ: আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ (RAF)।

তীব্র প্রতিবাদ আর পুলিশের লাঠিচার্জের জেরে মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় ধর্মতলা চত্বর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *