ট্যাবলেট নরম ও ক্যাপসুল আঠালো হয়ে যাচ্ছে? বর্ষার আর্দ্রতা থেকে জরুরি ওষুধ বাঁচানোর ৫টি সহজ উপায়

বর্ষার ঝমঝমে বৃষ্টি মনে স্বস্তি আনলেও, বাতাসে জমে থাকা স্যাঁতসেঁতে ভাব ও চরম আর্দ্রতা কিন্তু নিঃশব্দে আপনার ঘরের ওষুধের বড় ক্ষতি করে দিচ্ছে। কখনও গলে যাওয়া, আবার কখনও নরম বা আঠালো হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে। চিকিৎসকদের কড়া বার্তা, বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় ওষুধ সঠিকভাবে সংরক্ষণ না করলে মেয়াদের অনেক আগেই তা কার্যকারিতা হারিয়ে ফেলে এবং মারাত্মক ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাই এই মরশুমে ঘরোয়া ওষুধ নিরাপদে রাখার কিছু সহজ অথচ জরুরি নিয়ম জেনে নেওয়া অত্যন্ত জরুরি।

বর্ষায় ওষুধ নষ্ট হওয়ার কারণ ও লক্ষণ

বর্ষার আর্দ্রতার কারণে স্ট্রিপে থাকা ট্যাবলেট নরম হয়ে যেতে পারে। এছাড়া ক্যাপসুলগুলি পরস্পর আঠালো হয়ে যাওয়ার ঘটনাও বেশ চেনা। ওষুধের গায়ে সামান্য ফাটল ধরলে বা ড্যাম্প ধরে গেলে বুঝবেন আর্দ্রতা তার গুণাগুণ নষ্ট করে দিয়েছে। অনেক সময় সিরাপের বোতল ঘোলাটে হয়ে যাওয়া, তলায় গাদ জমা বা গন্ধ বদলে যাওয়ার মতো লক্ষণও দেখা যায়। চিকিৎসকদের মতে, এই ধরনের নষ্ট হয়ে যাওয়া ওষুধ ভুলেও সেবন করা উচিত নয়।

ওষুধ সংরক্ষণের কয়েকটি সুপার ট্রিকস:

  • সব ওষুধ ফ্রিজে রাখবেন না: অনেকেরই ভুল ধারণা থাকে যে “যত ঠান্ডা, তত ভালো”। বিডিআর ফার্মাসিউটিক্যালস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের টেকনিক্যাল ডিরেক্টর চিকিৎসক অরবিন্দ বাডিগারের মতে, শুধুমাত্র যেসব ওষুধের লেবেলে নির্দিষ্ট করে ফ্রিজে (Refrigerator) রাখার কথা লেখা থাকে (যেমন ইনসুলিন), সেগুলিই কেবল ফ্রিজে রাখা উচিত। চিকিৎসকের পরামর্শ ছাড়া সাধারণ ট্যাবলেট বা ক্যাপসুল ফ্রিজে রাখা একেবারেই অনুচিত।

  • আর্দ্রতা থেকে দূরে রাখুন: বর্ষার স্যাঁতসেঁতে ভাব ওষুধের সবচেয়ে বড় শত্রু। তাই ওষুধগুলি সবসময় একটি শুষ্ক, ঠান্ডা ও অন্ধকার স্থানে (যেমন মেডিসিন বক্স বা ক্যাবিনেট) রাখুন, যেখানে সরাসরি রোদ বা আর্দ্রতার হাতছানি নেই। বাথরুম বা রান্নাঘরের মতো স্যাঁতসেঁতে জায়গায় ভুলেও ফার্স্ট এইড বক্স বা ওষুধ রাখবেন না।

  • মূল মোড়ক বা ফয়েল ফেলে দেবেন না: অনেকেই পাতা থেকে ওষুধ বের করে আলাদা কৌটোয় রাখেন। বর্ষার সময়ে এই ভুলটি একেবারেই করবেন না। ওষুধের নিজস্ব অ্যালুমিনিয়াম ফয়েল বা ব্লিস্টার প্যাক যতটা সম্ভব অটুট রাখুন, যা আর্দ্রতা থেকে ওষুধকে রক্ষা করে।

  • শিশুদের নাগালের বাইরে রাখুন: বাড়িতে ছোট শিশু থাকলে তো বটেই, পাশাপাশি বর্ষার মরশুমে সঠিক তাপমাত্রায় সিলবন্ধ কৌটোয় ওষুধ রাখা নিশ্চিত করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *