লাইনে দাঁড়ানোর দিন শেষ! এবার বাড়িতে বসেই মাত্র ১০ মিনিটে বানান ডিজিটাল প্যান কার্ড, জানুন সহজ পদ্ধতি

প্যান কার্ড (PAN Card) বর্তমান সময়ে কেবল একটি পরিচয়পত্রই নয়, বরং আয়কর জমা দেওয়া থেকে শুরু করে যেকোনো বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। তাই এই কার্ডের সমস্ত তথ্য নির্ভুল থাকা একান্তই জরুরি। আর প্যান কার্ড সংক্রান্ত যেকোনো আপডেট বা সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সর্বদা তৎপর থাকে কেন্দ্র। এবার সাধারণ মানুষের হয়রানি কমাতে এবং প্রক্রিয়াটিকে আরও সহজ করতে ঘরে বসেই মাত্র কয়েক মিনিটে প্যান কার্ড বানানোর এক দুর্দান্ত সুযোগ এনে দিয়েছে সরকার। এখন আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই।

কেন প্যান কার্ড এত জরুরি?
বর্তমান দিনে আধার কার্ডের পাশাপাশি প্যান কার্ডও জীবনের অন্যতম অপরিহার্য একটি নথি। যেকোনো সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে, আয়কর জমা দিতে, সরকারি ভর্তুকি পেতে কিংবা ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে প্যান কার্ডের গুরুত্ব অপরিসীম। তাই এই কার্ড ঠিকঠাক না থাকলে থমকে যেতে পারে আপনার বহু জরুরি কাজ। তবে আপনার যদি নতুন প্যান কার্ড বানানোর প্রয়োজন হয়, তবে আর কোথাও যাওয়ার দরকার নেই। ঘরে বসেই খুব সহজে এটি তৈরি করে নিতে পারবেন।

কীভাবে অনলাইনে আবেদন করবেন? জেনে নিন সহজ প্রক্রিয়া:
১. প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আয়কর বিভাগের অফিসিয়াল e-Filing ওয়েবসাইটটি খুলুন।
২. ওয়েবসাইটের হোমপেজে থাকা Quick Links বিভাগে যান।
৩. সেখানে Instant e-PAN অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে।
৪. নতুন পেজে থাকা Get New e-PAN অপশনে ক্লিক করুন।
৫. এরপর নির্দিষ্ট ঘরে আপনার ১২ সংখ্যার আধার নম্বরটি লিখুন। স্ক্রিনে আসা নিয়ম ও শর্তাবলী (Terms & Conditions) পড়ে তাতে সম্মতি জানিয়ে বক্সটিতে টিক দিন।
৬. এরপর আপনার আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) পাঠানো হবে। সেই ওটিপি নির্দিষ্ট ঘরে লিখে Confirm বাটনে ক্লিক করুন।
৭. ওটিপি সফলভাবে যাচাই হয়ে গেলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনার আধার কার্ড থেকে নাম, ছবি, জন্মতারিখ ও ঠিকানা সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য তুলে নেবে। সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করার পর আবেদনপত্রটি Submit করুন।

সব প্রক্রিয়া শেষ হওয়ার পর মাত্র ১০ মিনিটের মধ্যেই সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে পিডিএফ (PDF) ফরম্যাটে আপনার ডিজিটাল e-PAN Card খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *