কলকাতায় পা রাখলেন বিজয় সেতুপতি! মণি রত্নমের ছবির শুটিংয়ে আর কোন দক্ষিণী তারকা আসছেন শহরে?

তিলোত্তমায় ফের তারকার দ্যুতি। ২২ জুলাই রাতেই কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি। তাঁকে বিমানবন্দরে দেখেই অটোগ্রাফ নেওয়ার জন্য অনুরাগীদের উপচে পড়া ভিড় দেখা যায়। সূত্রের খবর, পরিচালক মণি রত্নমের নতুন ছবির জন্যই নিজেকে ভেঙেছেন অভিনেতা, বেশ কিছুটা ওজনও কমিয়েছেন তিনি। শুধু বিজয়ই নন, ২৩ জুলাই শহরের মাটিতে পা রাখার কথা রয়েছে চর্চিত অভিনেত্রী সাই পল্লবীরও।বেলগাছিয়া রাজবাড়িতে শুটিংচলতি বছর রণবীর কাপুরের সঙ্গে ‘রামায়ণ’ ছবিতে সীতার চরিত্রে অভিনয় করে চর্চায় রয়েছেন সাই পল্লবী। কলকাতায় তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। আগামী ২৩ ও ২৪ জুলাই বেলগাছিয়া রাজবাড়ি এলাকা শুটিং ইউনিটের জন্য বুক করা রয়েছে। বেলা গড়ালেই সেখানে শুটিং সংক্রান্ত কাজ শুরু হওয়ার কথা।পরিচালক মণি রত্নম অবশ্য এর আগেই কলকাতায় চলে এসেছেন। সম্প্রতি তাঁকে টেকনিশিয়ান্স স্টুডিওতেও দেখা গিয়েছে, যেখানে স্থানীয় কলাকুশলীরা তাঁর সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।ছবির বিশেষত্ব ও লোকেশনমণি রত্নমের নিজস্ব প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হচ্ছে এই ছবি। সুরের জাদুকর এ আর রহমানের সঙ্গীত পরিচালনায় এই প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন বিজয় সেতুপতি ও সাই পল্লবী। কলকাতার বিভিন্ন সিগনেচার লোকেশনে এই ছবির শুটিং হওয়ার কথা রয়েছে। স্বাভাবিকভাবেই শুটিং স্পটে অনুরাগীদের ভিড় জমার আশঙ্কাও রয়েছে। প্রসঙ্গত, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের পর এবার মণি রত্নমের মতো প্রখ্যাত পরিচালকের ছবির শুটিংয়ে ফের জমজমাট তিলোত্তমার স্টুডিও পাড়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *