‘রাজনৈতিক স্বার্থে পড়ুয়াদের হাতিয়ার করা হচ্ছে!’ দিল্লি লাঠিচার্জ কাণ্ডে বিরোধীদের কড়া আক্রমণ প্রতিরক্ষা মন্ত্রীর

দিল্লিতে আন্দোলনরত পড়ুয়াদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত জাতীয় রাজনীতি। গতকালই প্রধানমন্ত্রী বাসভবনের সামনে রাহুল গান্ধীর ধর্না প্রদর্শন এবং কংগ্রেস নেতৃত্বের ভূমিকার তীব্র সমালোচনা করেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবার সেই একই সুরে সরব হলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বর্তমান ছাত্র আন্দোলনকে ‘গভীর উদ্বেগের বিষয়’ বলে আখ্যা দিয়ে তাঁর স্পষ্ট অভিযোগ, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য পড়ুয়াদের ঢাল হিসেবে ব্যবহার করছে কংগ্রেস-সহ বিরোধীরা।
রাজনাথ সিংয়ের মন্তব্যের মূল বিষয়গুলি:
-
রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা: যদিও ধর্মেন্দ্র প্রধানের মতো সরাসরি রাহুল গান্ধীর নাম নেননি রাজনাথ সিং, তবে বিরোধী রাজনৈতিক দলগুলির ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তাঁর মতে, কিছু রাজনৈতিক নেতা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে সরলপ্রাণ পড়ুয়াদের কাঁধুক বন্দুক রেখে লড়াই চালাচ্ছেন।
-
গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: ছাত্র আন্দোলনের আড়ালে লুকিয়ে থাকা নেপথ্য শক্তির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এই পরিস্থিতি দেশের পক্ষে অত্যন্ত উদ্বেগের এবং এর নেপথ্যে অন্য কোনো গভীর খেলা চলছে।
-
উত্তপ্ত রাজনৈতিক পারদ: NEET প্রশ্নফাঁস এবং পরবর্তীতে দিল্লি পুলিশের লাঠিচার্জের ঘটনার পর একদিকে যখন সোনম ওয়াংচুকের অনশন আন্দোলন অন্যদিকে বিরোধী বনাম কেন্দ্র সংঘাত চরমে উঠেছে, ঠিক তখনই রাজনাথ সিংয়ের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক তরজা বাড়িয়ে দিয়েছে।