‘এইট প্যাক অ্যাবস’ এ চমকে দিলেন হৃতিক! নেটদুনিয়ায় ভাইরাল ছবি

নতুন বছরের শুরুটা শরীরচর্চা দিয়েই শুরু করতে চান বলিউডের গ্রিকগড হৃতিক রোশান। বছরের শুরুতে নেটমাধ্যমে নতুন ছবি পোস্ট করে সেই ইঙ্গিতই দিলেন এই অভিনেতা।

সোমবার (২ জানুয়ারি) নেটমাধ্যমে পেটের অ্যাবস শো-অফ করে একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেতা। ‘ঠিক আছে। চলো এগোই। ২০২৩’, এইটুুকু ক্যাপশন দিয়েই নিজের তিনটি ছবি শেয়ার করেছেন হৃতিক।

ছবিতে কালো ফুল হাতা সোয়েট-শার্ট তুলে নিজের পেটের অ্যাবস শো-অফ করেছেন অভিনেতা। মাথায় ছিল কালো ক্যাপ। জিম সেশনের ফাঁকেই এই ছবি শেয়ার করেছেন হৃতিক। তাইতো অভিনেতার ৪৮ বছর বয়সেও এমন ফিটনেস দেখে রীতিমতো অবাক তার ভক্তরা।

কিছুদিন আগেই সপরিবারে সুইজারল্যান্ড থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন হৃতিক। প্রেমিকা সাবা আজাদ এবং দুই ছেলেকের সঙ্গে বড় দিনটা বিদেশের মাটিতে কাটিয়েছেন অভিনেতা। ক্রিসমাসে সুইজারল্যান্ড থেকে সকলের সঙ্গে ছবিও শেয়ার করেছিলেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Hrithik Roshan (@hrithikroshan)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *