‘বাবা-ছেলে দুজনের সঙ্গেই রোম্যান্স ছিল মায়ের’! মা শ্রীদেবীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জাহ্নবী কাপুর

বলিউডের নতুন প্রজন্মের অন্যতম অভিনেত্রী জাহ্নবী কাপুর। তিনি শ্রীদেবীর কন্যা হওয়ায় তাকে ঘিরে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। মা-মেয়ের সম্পর্ক থেকে সব কিছুতেই তাদের জানা চাই।
তাই অনুরাগীদের কখনো নিরাশ করেননি জাহ্নবী। তার প্রথম ছবি মুক্তির আগেই হারান মাকে। কিন্তু মায়ের স্মৃতি এখনো তার কাছে তরতাজা।২০১৮ সালে প্রয়াণ ঘটে তার। তারও বেশ কয়েক বছর আগে তিনি নিজেকে বলিউড থেকে সরিয়ে নেন। কিন্তু শ্রীদেবীর ছাপ এখনও তার ভক্তদের মন থেকে মুছে যায়নি।

জানা গিয়েছে, সম্প্রতি মায়ের নায়কদের নিয়ে মিডিয়ার কাছে একটি বিস্ফোরক বয়ান দিয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।জানা যায়, বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে প্রশ্ন করা হয়েছিল বয়সে বড় অভিনেতার বিপরীতে যদি তাকে কাস্ট করা হয় তখন কি করবেন তিনি ? আর এই প্রশ্ন শুনেই জাহ্নবী তার প্রয়াত মা শ্রীদেবীর কথা তুলে বলেন, এমনই এক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তার মা শ্রীদেবীকে । উনি ১৩ বছর বয়সে যে নায়কের ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেন, ২১ বছর বয়সের সেই নায়কেরই ছেলের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করেন।

যদিও জাহ্নবী মনে হয়েছিল এটা একেবারেই ঠিক নয়, কিন্তু কি করা যাবে সেই সময় এমনটাই হতো বলে জানা যায় । যদিও অভিনেত্রী জাহ্নবী কাপুর সেই নায়ক বা তার ছেলের নাম নেননি। তবে কারো বুঝতে বাকি নেই যে তিনি কোনো এক সুপারস্টার ছেলে ও বাবার কথাই বলেছেন।মাত্র চার বছর বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন শ্রীদেবী ।আর মাত্র ১৩ বছর বয়সে নায়িকা হিসেবে অভিনয় করতে দেখা যায় তাকে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *