BigNews: ‘নোটবন্দি’ নিয়ে ৫৮ টি পিটিশন, বড় রায় দিলো সুপ্রিমকোর্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত বহাল রাখলো সুপ্রিমকোর্টের ৫ বিচারপতির বেঞ্চ। নোট বন্দির বিরুধ্যে হওয়া ৫৮ টি পিটিশন খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বেঞ্চ জানিয়ে দিয়েছে যে নোটবন্দি প্রক্রিয়ায় তারা কোনো ভুল খুঁজে পায়নি।

আদালত জানিয়ে দেয় ‘ অর্থনৈতিক রায় ওল্টানো যাবেনা। নোটবন্দির সিদ্ধান্তের আগে ভারত সরকার ও আরবিআইএর মধ্যে টানা ৬ মাস ধরে আলোচনা হয়েছিল। আর এই ঘটনাকে কেন্দ্র করে মোদী সরকারকে ক্লিনচিট দিয়েছে সুপ্রীমকোর্ট।

প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী মোদির নোট বন্দির সিদ্ধান্ত দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরী করে। দেশজুড়ে ব্যাঙ্ক ও ATM এর সামনে টাকা তোলার জন্য বাড়তে থাকে লাইন। সাধারণ মানুষহের কাছে প্রধামন্ত্রী মোদী ৫০ দিনের জন্য একটু অসুবিধা ও ধৈর্য্য রাখার কথা বলেন। তবে বিরোধীদের মতে যেসব উদ্যেশে নোট বন্দি করা হয়েছিল তার একটিও সাফল্য লাভ করেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *