“রথযাত্রার দিনে শুক্রের মহাগোচর!”-আজ থেকেই ভাগ্য ফিরবে ৪ রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রেম, বিলাসিতা এবং সমৃদ্ধির কারক গ্রহ শুক্রের নক্ষত্র পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ ১৬ জুলাই, পবিত্র রথযাত্রার দিন সন্ধ্যা ৭টা ১১ মিনিটে শুক্র গ্রহ তার নিজের নক্ষত্র ‘পূর্ব ফাল্গুনী’-তে প্রবেশ করবে। জ্যোতিষবিদদের মতে, নিজের নক্ষত্রে শুক্রের এই অবস্থান অত্যন্ত শুভ। আগামী ২৮ জুলাই পর্যন্ত শুক্র এই নক্ষত্রেই অবস্থান করবে, যার ফলে চার বিশেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে অর্থের বৃষ্টি ও সুখবর।
কোন ৪ রাশির ভাগ্য খুলবে?
-
মেষ রাশি: এই নক্ষত্র পরিবর্তন মেষ রাশির জন্য অত্যন্ত শুভ। জীবনের প্রতিটি ক্ষেত্রে সুখ ও আনন্দের হাতছানি রয়েছে। বিশেষ করে যারা বিবাহের কথা ভাবছেন বা প্রেম করছেন, তাদের জন্য দারুণ সময় আসছে। আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে।
-
তুলা রাশি: আধ্যাত্মিকতা ও ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়বে। কাজের সূত্রে ভ্রমণের যোগ রয়েছে, যা ভবিষ্যতে সুফল বয়ে আনবে। অনেক দিন ধরে আটকে থাকা কোনো সুসংবাদ এই সময়ে পেতে পারেন।
-
সিংহ রাশি: পরিবারে সুখ ও শান্তি ফিরে আসবে। দীর্ঘদিনের কোনো আর্থিক সমস্যা মিটে যাওয়ার ইঙ্গিত রয়েছে। আপনার মায়ের স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে।
-
ধনু রাশি: বিবাহিত জীবনে নতুন করে রোমান্স ও মাধুর্য ফিরে আসবে। চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য এই ১৩ দিন হতে চলেছে অত্যন্ত সৌভাগ্যজনক। পদোন্নতি বা ব্যবসা বিস্তারের সুযোগ হাতছাড়া করবেন না।
শুক্রকে তুষ্ট করার সহজ উপায়: জ্যোতিষ মতে, এই সময় শুক্রের শুভ প্রভাব আরও বাড়িয়ে তুলতে বেশ কিছু নিয়ম মেনে চলা যেতে পারে: ১. নিয়মিত সাদা রঙের পোশাক বা সুগন্ধি ব্যবহারের চেষ্টা করুন। ২. প্রয়োজনে সাদা রঙের সামগ্রী দান করুন। ৩. মা লক্ষ্মীর আরাধনা করলে শুক্রের দোষ কেটে গিয়ে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।
উল্লেখ্য, রথযাত্রার এই শুভ মুহূর্তে শুক্রের এই নক্ষত্র পরিবর্তন সাধারণ মানুষের জীবনে বড় ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং প্রচলিত জ্যোতিষ তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।)