পুরস্কার পাচ্ছেন পান্তকে বাঁচানো সেই বাসচালক, ঘোষণা করলো ভারত সরকার

নিজ বাড়ির উদ্দেশ্য যাওয়ার পথে পথিমধ্যে দূর্ঘটনায় পড়েন ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ত। সেখান তাকে উদ্ধার করেন এক বাসচালক, এবার সেই বাসচালককে পুরস্কৃত করবে ভারত সরকার।

ভারতে ক্রিকেটটাকে রীতিমতো ধর্মের মতো করেই দেখা হয়। ক্রিকেটারদেরকে বসিয়ে দেওয়া হয় দেবতাদের আসনে। ঋষভ পান্ত অবশ্য এখনো সে পর্যায়ে পৌঁছুতে না পারলেও তাকে চেনেন না এমন লোক ভারতে খুঁজে পাওয়া দুস্কর।
দেশের এমন একজন ক্রিকেটারকে বিপদের সময় সাহায্য করায় সুশীলকে পুরস্কৃত করবে ভারত সরকার। দূর্ঘটনার সময় আতঙ্কিত পান্ত গাড়ির উইন্ডশিল্ড ভেঙে বেরিয়ে আসেন। তখন সুশীল তাড়াতাড়ি একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন।

আর এর ফলেই মূলত দ্রুত চিকিৎসা পাওয়া সম্ভব হয় পান্তের। তা না হলে জীবন নিয়েও শঙ্কা হতে পারতো পান্তের। তাকে উদ্ধার করেই ক্ষান্ত হননি সুশীল। ছড়িয়ে ছিটিয়ে পড়া টাকাপয়সাও একসঙ্গে এনে গুছিয়ে রাখেন তিনি।

এমন কাজের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ‘গুড সামারিটান’ নামক এক প্রকল্পের আওতায় পুরস্কার পাবেন সুশীল। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *