আষাঢ়ি অমাবস্যা ও বৃহস্পতির অস্তগমন,বিপদ বাড়ছে এই ৩ রাশির, সতর্ক থাকুন!

আজ মঙ্গলবার, আষাঢ় মাসের অমাবস্যা। জ্যোতিষশাস্ত্রের হিসেবে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একইসঙ্গে উদ্বেগের। অমাবস্যার এই বিশেষ তিথিতে সূর্য এবং চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে, যা জ্যোতিষবিদদের মতে একটি অশুভ সংকেত। এই মহাজাগতিক অবস্থানের ফলে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধির পাশাপাশি মানুষের মন ও আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দিতে পারে।

এরই মধ্যে আগামী ১৫ই জুলাই থেকে দেবতাদের গুরু বৃহস্পতি অস্ত যেতে চলেছে। সূর্য-চন্দ্রের এই বিরল ও অশুভ সংযোগ এবং বৃহস্পতির অস্তগমন—এই দুইয়ের প্রভাবে তিনটি রাশির জাতক-জাতিকাদের জীবনে কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে।

যে ৩ রাশির জাতকদের সতর্ক থাকা প্রয়োজন:

  • সিংহ রাশি: অমাবস্যার প্রভাবে স্বাস্থ্যহানি ও ভ্রমণজনিত খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার কথাবার্তা ভুলভাবে ব্যাখ্যা হতে পারে, যা মানসিক অস্থিরতা বাড়াবে। তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, বরং পরিস্থিতির ওপর নজর রাখুন।

  • মকর রাশি: ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত সংবেদনশীল। ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা আলোচনা করুন। কোনো ব্যবসায়িক নথিতে সই করার আগে প্রতিটি শর্ত বারবার যাচাই করে নিন। ধৈর্য হারানো আপনার পারিবারিক ও আর্থিক সমস্যার কারণ হতে পারে।

  • কন্যা রাশি: বিনিয়োগ বা সম্পত্তি সংক্রান্ত কোনো লোভনীয় প্রস্তাব আপনার সামনে আসতে পারে। তবে আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আইনি জটিলতা বা প্রতারণা এড়াতে সমস্ত নথিপত্র বিজ্ঞজনের পরামর্শ নিয়ে তবেই বিনিয়োগ করুন।

দুশ্চিন্তা কাটানোর উপায়: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই অশুভ সময় কাটানোর জন্য কিছু প্রতিকার মেনে চলা যেতে পারে: ১. অমাবস্যার দিন দেবাদিদেব মহাদেবকে নিয়ম মেনে জল নিবেদন করুন। ২. মনকে শান্ত রাখতে নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করুন। ৩. নেতিবাচক শক্তি দূর করতে এবং সঠিক সিদ্ধান্তের ক্ষমতা বাড়াতে হনুমান চালিসা পাঠ করা অত্যন্ত কার্যকর হতে পারে।

ডিসক্লেমার: এই প্রতিবেদনটি প্রচলিত বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্রের ওপর ভিত্তি করে লেখা। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *