বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সতর্কতা! রথযাত্রার আগে ভিজবে কি বাংলা? জানুন আজকের লেটেস্ট আপডেট

রথযাত্রার ঠিক আগেই ফের দুর্যোগের ঘনঘটা রাজ্যজুড়ে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশের ফলে সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি:
১৪ জুলাই আজ উত্তরের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৫ জুলাইও উত্তরবঙ্গের বেশ কিছু অংশে এই বৃষ্টির ধারা বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি:
দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। আজ দুই ২৪ পরগনা, হাওড়া এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ১৫ জুলাই দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা:
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৫ জুলাই দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দিনই রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সময় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *