অন্নপূর্ণা যোজনার টাকায় সমস্যা? ভুল শুধরে নেওয়ার সুযোগ দিচ্ছে সরকার, জানুন আবেদনের নিয়ম

অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীরা কি ভুলবশত ফর্মে কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন? কিংবা নাম বা জরুরি নথি সংক্রান্ত সমস্যার কারণে কি আপনার মাসিক ৩,০০০ টাকার ভাতা আটকে রয়েছে? যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তবে আপনার জন্য রয়েছে বিশেষ সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের তরফে আবেদনকারীদের ফর্ম এডিট (Edit) করার সুবিধা দেওয়া হচ্ছে।

ফর্ম এডিট করবেন যেভাবে:
যাঁরা ফর্ম ফিলাপের সময় নাম, আধার নম্বর বা রেশন কার্ডের তথ্যে ভুল করেছেন, তাঁরা অনলাইনেই তা সংশোধন করতে পারবেন। এর জন্য অনুসরণ করুন এই ধাপগুলো:

সবার প্রথমে অন্নপূর্ণা যোজনার নির্দিষ্ট অফিসিয়াল পোর্টালে লগ-ইন করুন।

আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ওটিপি (OTP) ব্যবহার করে পোর্টালে প্রবেশ করুন।

সেখানে আপনি আপনার আবেদনের বর্তমান স্টেটাস বা স্থিতি দেখতে পাবেন।

যদি কোনো তথ্যে ভুল থাকে, তবে সেটি এডিট বা সংশোধন করুন এবং প্রয়োজনীয় নতুন নথি আপলোড করুন।

সবশেষে ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই আপনার সংশোধিত আবেদনটি জমা পড়ে যাবে।

কাদের পুনরায় আবেদন প্রয়োজন?
নবান্ন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, গত মাসে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকলেও, এই মাসে অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা আসেনি। এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে—অনেকের ব্যাংক অ্যাকাউন্টে পরিবারের কোনো পুরুষ আত্মীয়ের নাম থাকা। এই ধরনের সমস্যায় পড়া আবেদনকারীদের নতুন করে আবেদন করতে বলা হয়েছে।

বাড়ি বাড়ি ভেরিফিকেশন:
রাজ্যের স্বাধীন ভারপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, যাদের সামান্য ভুলের কারণে অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে নাম বাদ পড়েছে, তাদের ফর্মগুলি পুনরায় যাচাই করা হবে। প্রশাসনের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্য সরাসরি যাচাই করবেন। সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ১০ জুলাইয়ের মধ্যেই এই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া আগামী অগস্ট মাস পর্যন্ত চালু থাকবে। যারা এখনো আবেদন করেননি বা কোনো ত্রুটির কারণে সুবিধা পাননি, তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই সুযোগ কাজে লাগিয়ে নিতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *