বুধের রাশিবদল, ৩০ দিন রাজকীয় সাফল্যের পথে এই ৭ রাশি, চরম সতর্ক দুই রাশির!

বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধিমত্তা, ব্যবসা ও চাতুর্যের কারক গ্রহ হিসেবে গণ্য করা হয়। আগামীকাল,  বুধ গ্রহ নিজের রাশি ‘মিথুন’-এ প্রবেশ করতে চলেছেন। সকাল ১০টা ৩২ মিনিটে এই গোচরের ফলে মহাকাশে তৈরি হতে চলেছে অত্যন্ত শক্তিশালী ‘ভদ্র রাজযোগ’। প্রায় ৩০ দিন (৫ আগস্ট পর্যন্ত) বুধ এই রাশিতেই অবস্থান করবেন, যা ১২টি রাশির জীবনেই বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

ভাগ্য খুলবে যে ৭ রাশির: জ্যোতিষ গণনা অনুযায়ী, বুধের এই ‘ঘরওয়াপসি’ সাতটি রাশির জাতক-জাতিকার জীবনে আর্থিক সমৃদ্ধি ও ক্যারিয়ারে উন্নতির সুবর্ণ সুযোগ বয়ে আনবে:

  • মিথুন রাশি: নিজের রাশিতে বুধের আগমনে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

  • সিংহ রাশি: ক্যারিয়ার ও ব্যবসার ক্ষেত্রে সময়টি দারুণ। উচ্চশিক্ষা বা বিদেশ যাত্রার বড় সুযোগ আসতে পারে।

  • তুলা রাশি: সমাজে সম্মান বৃদ্ধির পাশাপাশি আয়ের নতুন উৎস তৈরি হবে। ভাগ্যের পূর্ণ সহযোগিতা মিলবে।

  • কুম্ভ রাশি: শেয়ার বাজার বা বিনিয়োগ থেকে আকস্মিক ধনলাভের যোগ রয়েছে।

  • বৃষ, কন্যা ও ধনু রাশি: এই তিন রাশির কর্মক্ষেত্রে পদোন্নতি এবং ব্যবসায়িক অংশীদারিত্বে বড় সাফল্য আসার সম্ভাবনা রয়েছে।

আগামী ৩০ দিন সাবধান থাকতে হবে যে ২ রাশিকে: জ্যোতিষবিদদের মতে, কর্কটবৃশ্চিক রাশির জাতকদের আগামী এক মাস কিছুটা সতর্ক থাকার প্রয়োজন।

  • আর্থিক পরামর্শ: বড় কোনো বিনিয়োগ বা কাউকে লোন দেওয়া থেকে বিরত থাকাই ভালো।

  • কাজের ক্ষেত্রে: হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না।

  • বাণী নিয়ন্ত্রণ: আইনি বা পারিবারিক জটিলতা এড়াতে কথা বলার সময় সংযত থাকুন।

বুধকে শক্তিশালী করার সহজ উপায়: যদি আপনার কুষ্ঠিতে বুধের অবস্থান দুর্বল মনে হয়, তবে এই ৩০ দিন নিচের টোটকাগুলো মেনে চলতে পারেন: ১. প্রতি বুধবার গণেশজির আরাধনা করুন এবং দূর্বা ও সিঁদুর অর্পণ করুন। ২. বুধবার কোনো অভাবী মানুষকে সবুজ মুগ ডাল বা সবুজ শাকসবজি দান করুন। ৩. নিয়ম করে ‘ওঁ বুং বুধায় নমঃ’ মন্ত্র জপ করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *