৬ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী দুর্যোগ, ৭ তারিখ থেকে কি উত্তরবঙ্গে বিপদ? জানাল হাওয়া অফিস!

বঙ্গোপসাগরে দানা বাঁধা নিম্নচাপের জেরে আবারও দুর্যোগের কালো মেঘ বাংলার আকাশে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৬ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোথায় কোথায় ভারী বৃষ্টি? আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে অবস্থানরত নিম্নচাপটি বর্তমানে ‘ওয়েল মার্কড লো’-তে পরিণত হয়েছে। এর প্রভাবে ওড়িশা সীমান্ত লাগোয়া জেলাগুলোতে বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে। বিশেষ করে:
-
পূর্ব মেদিনীপুর
-
পশ্চিম মেদিনীপুর
-
ঝাড়গ্রাম
-
দক্ষিণ ২৪ পরগনা
এই জেলাগুলিতে আগামী কয়েক ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
কবে কমবে দক্ষিণবঙ্গের দুর্যোগ? হাওয়া অফিস সূত্রে খবর, এই নিম্নচাপটি ধীরে ধীরে ওড়িশা থেকে ছত্তিসগড়ের দিকে সরে যাবে। ফলে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করবে। আবহাওয়া বিশারদদের মতে, আগামী ৬ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত থাকছে না।
৭ তারিখ থেকে নজরে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হতে শুরু করলেই ৭ জুলাই থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে। সে সময় থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আপনার এলাকার আবহাওয়া কেমন? নিয়মিত আপডেটের জন্য চোখ রাখুন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে।