‘ভিক্টোরিয়াস সিক্রেট’-এর প্রথম ভারতীয় মুখ তৃপ্তি! সাফল্যের শিখরে উঠে কী বললেন ‘অ্যানিম্যাল’-এর ভাবি ২?

অ্যানিম্যাল’ ছবির সাফল্যের পর রাতারাতি ‘ন্যাশনাল ক্রাশ’ হয়ে ওঠা তৃপ্তি দিমরি এখন বলিউডের অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রী। অভিনয় দক্ষতার পাশাপাশি ফ্যাশন জগতেও নিজের আধিপত্য বজায় রেখেছেন তিনি। সম্প্রতি বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ‘ভিক্টোরিয়াস সিক্রেট’ (Victoria’s Secret)-এর প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়ে ইতিহাস গড়লেন এই সুন্দরী। এই বড় সাফল্যের পর এক একান্ত সাক্ষাৎকারে নিজের ফ্যাশন দর্শন ও ব্যক্তিত্ব নিয়ে খোলামেলা আলোচনা করলেন অভিনেত্রী।

ব্যক্তিত্বই এখন ট্রেন্ড:
সময়ের সঙ্গে সঙ্গে তৃপ্তির পোশাক নির্বাচনেও এসেছে বড় পরিবর্তন। সাক্ষাৎকারে অভিনেত্রী অকপটে স্বীকার করলেন, এখন আর তিনি অন্ধের মতো ট্রেন্ডের পেছনে দৌড়ান না। তৃপ্তির কথায়, “আমি এখন এমন পোশাক বেছে নিতে পছন্দ করি যা আমার আসল সত্ত্বাকে প্রকাশ করে। আজকের দিনে দাঁড়িয়ে আমার স্টাইল স্টেটমেন্ট আসলে আমার নিজেরই প্রতিফলন।”

আরামই শেষ কথা:
নিজের স্টাইলকে তৃপ্তি ‘অনায়াস, বহুমুখী এবং আরামদায়ক’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি মনে করেন, কোনো জাঁকজমকপূর্ণ রেড কার্পেট অনুষ্ঠান হোক বা সাধারণ কোনো আউটিং—পোশাক নির্বাচনের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যই আসল। তিনি বলেন, “আত্মবিশ্বাস তখনই আসে যখন এমন পোশাক পরেন যা আপনাকে আরাম দেয় এবং যার মধ্যে আপনি পুরোপুরি নিজের মতো থাকতে পারেন।”

সাফল্যের শিখরে:
‘অ্যানিম্যাল’-এ ‘ভাবি ২’-এর চরিত্রে অভিনয় করে যে জনপ্রিয়তা তিনি অর্জন করেছেন, তাকে পুঁজি করে আজ তৃপ্তি বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় জায়গা করে নিয়েছেন। ভিক্টোরিয়াস সিক্রেটের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর তার এই নতুন পথচলা যে ফ্যাশন সচেতন তরুণীদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *