স্কুল-কলেজ ও অফিসে ছুটি! জুলাই মাসে কবে কবে বন্ধ থাকবে সরকারি দপ্তর? দেখে নিন তালিকা

জুন মাসের ছুটি শেষে নতুন মাস জুলাইয়ের শুরুতে সুখবর পেলেন সরকারি কর্মীরা। রাজ্য সরকারের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, জুলাই মাসের শুরুতেই একাধিক সরকারি ছুটির সুযোগ থাকছে। স্কুল, কলেজ ও অফিস-কাছারি কবে বন্ধ থাকবে, তা একনজরে দেখে নিন:
১. ১ জুলাই (ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও চিকিৎসক দিবস):
১ জুলাই রাজ্য সরকার ‘অর্ধদিবস’ ছুটির ঘোষণা করেছে। নির্দেশিকা অনুযায়ী, দুপুর ২টোর পর থেকে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কলকাতার রেজিস্ট্রার অব অ্যাসিওরেন্সেস এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ অফিস এই নির্দেশের আওতামুক্ত থাকবে।
২. ৬ জুলাই (শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন):
রাজ্য সরকারের ছুটির তালিকায় নতুন সংযোজন ৬ জুলাই। স্বাধীনতা সংগ্রামী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে এ বছর থেকে রাজ্যজুড়ে ‘পূর্ণদিবস’ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ২৬ জুন, ২০২৬ অনুযায়ী এটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে উচ্চশিক্ষা দপ্তরের তরফে আগামী ১৫ দিন রাজ্যের সমস্ত স্কুলে ‘শ্যামাপ্রসাদ পক্ষ’ পালন করা হবে। ৬ জুলাই সরকারি অফিস, স্কুল এবং কলেজ সম্পূর্ণ বন্ধ থাকবে।
রাজ্যপালের অনুমোদনক্রমে এই ছুটির তালিকা চূড়ান্ত করা হয়েছে। বছরের এই বিশেষ দিনগুলোতে সরকারি দপ্তর বন্ধ থাকায় কর্মীরা যেমন কিছুটা স্বস্তি পাবেন, তেমনই এই দিনগুলোর তাৎপর্য বজায় রাখতে রাজ্য সরকার বছরভর নানা অনুষ্ঠানেরও আয়োজন করেছে।