কলকাতার মানচিত্র থেকে মুছবে সুরাবর্দীর নাম? বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!

কলকাতা শহরের পরিচিত রাস্তার নাম বদলের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের বিতর্কে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’ বা নোয়াখালি দাঙ্গার মতো কলঙ্কিত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম কলকাতার মানচিত্রে আর থাকবে না। বিশেষ করে ‘সুরাবর্দি অ্যাভিনিউ’ নাম পরিবর্তন নিয়ে তিনি এদিন সরাসরি হুঁশিয়ারি দেন।

‘সুরাবর্দীর নাম থাকবে না’ বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেন, “আমি যখন সেভেন পয়েন্ট দিয়ে যাতায়াত করি, তখন দেখতাম সুরাবর্দি অ্যাভিনিউ লেখা। আমি পরিষ্কার বলছি, সুরাবর্দীর নাম থাকবে না।” তিনি আরও বলেন, দেশভক্ত এবং রাষ্ট্রনেতাদের সম্মান জানানোই তাঁর সরকারের লক্ষ্য। তিনি ডক্টর এপিজে আবদুল কালামের মতো দেশপ্রেমিকদের নাম রাস্তার নামকরণের পক্ষে সওয়াল করেন।

ইতিহাস পুনর্লিখনের ডাক ব্রিটিশ জমানা ও অতীত ইতিহাসের সমালোচনায় মুখ্যমন্ত্রী বলেন, “স্বাধীনতা সংগ্রামী বীণা দাসকে ব্রিটিশের হাতে ধরিয়ে দিতে তৎকালীন ভাইস চ্যান্সেলরকে নাইট উপাধি দেওয়া হয়েছিল। এই কলকাতায় মোগল বা ব্রিটিশ অনুগতদের নামে কোনো কিছুর নামকরণ মেনে নেওয়া হবে না।” তিনি স্পষ্ট করেন যে, অত্যাচারী বা সাম্প্রদায়িক হিংসায় মদতদাতাদের নাম মুছে সেখানে স্বাধীনতা সংগ্রামী বা ভগিনী নিবেদিতার মতো মহীয়সীদের নাম রাখার বিষয়টি অগ্রাধিকার পাবে।

বিশেষ কমিটি ঘোষণা নামকরণের এই নতুন রূপরেখা তৈরির জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী। পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে এই বিশেষ কমিটি কলকাতার বিভিন্ন রাস্তা ও স্থানের নাম পুনর্বিবেচনা করবে। বিরোধী দলনেতার প্রস্তাবের প্রেক্ষিতেই এই কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর এই সাহসী ও ঐতিহাসিক ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, কলকাতার মানচিত্রে কোন কোন রাস্তার নাম বদল হয় এবং এই প্রক্রিয়া কত দ্রুত বাস্তবায়িত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *