বয়স্ক-বিধবা ভাতা ৫০০ টাকা বাড়ল, জেনেনিন প্রতি মাসে এবার কত করে পাবেন?

সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করতে এবং সমাজের সবচেয়ে অসুরক্ষিত শ্রেণির মানুষের আর্থিক কষ্ট লাঘবে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। সদ্য পেশ হওয়া রাজ্য বাজেটে প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য মাসিক পেনশন ৫০০ টাকা করে বাড়ানোর ঘোষণা করা হয়েছে।

পেনশন বৃদ্ধি ও সুবিধা: এতদিন পর্যন্ত রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা মাসিক ১ হাজার টাকা করে পেনশন বা আর্থিক সহায়তা পেতেন। নতুন বাজেট অনুযায়ী, এই পেনশনের পরিমাণ ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

নারী ক্ষমতায়নে ‘অন্নপূর্ণা যোজনা’: এবারের বাজেটে নারী ক্ষমতায়নের ওপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, আর্থিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে নতুন ‘অন্নপূর্ণা যোজনা’ চালু করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সরকার।

ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা: সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক সুরক্ষা ও অন্নপূর্ণা যোজনার এই আর্থিক সুবিধা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। এর জন্য উপভোক্তাদের [আধার কার্ড] যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। সরকারের এই পদক্ষেপ প্রান্তিক মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *