‘বিগ বস’-এ কি প্রতিযোগীরা ঘনিষ্ঠ হন? চাঞ্চল্যকর তথ্য দিলেন দিব্যা আগরওয়াল

রিয়্যালিটি শো ‘বিগ বস’ মানেই পরতে পরতে রহস্য, বিতর্ক আর দর্শকদের টানটান উত্তেজনা। ২৪ ঘণ্টা ক্যামেরার নজরদারিতে থাকা এই বাড়ির অন্দরে ঠিক কী ঘটে, তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সেই কৌতূহল মেটাতেই এবার মুখ খুললেন ‘বিগ বস ওটিটি’ (Bigg Boss OTT)-র প্রথম সিজনের বিজয়ী দিব্যা আগরওয়াল। সম্প্রতি এক পডকাস্টে শো-এর বেশ কিছু অজানা ও চমকপ্রদ তথ্য ফাঁস করলেন তিনি।
রেশন নিয়ে কঠোর নিয়ম, সিগারেট নিয়ে উদার কর্তৃপক্ষ দিব্যা জানান, বিগ বস হাউসে সাধারণ জিনিসের অভাবও বিলাসিতার মতো অনুভূত হয়। যেমন, টমেটো কেচআপ বা কফি পাওয়া সেখানে ভাগ্যের ব্যাপার। অনেক সময় প্রতিযোগীদের নিজেদেরই বিকল্প উপায়ে এসব তৈরি করে নিতে হয়। তবে রেশনের বিষয়ে এত কড়াকড়ি থাকলেও, সিগারেটের ক্ষেত্রে নির্মাতারা বেশ উদার। প্রতিদিন সকালেই প্রতিযোগীদের পছন্দের ব্র্যান্ডের সিগারেট সরবরাহ করা হয়।
অ্যালকোহল কি সত্যিই দেওয়া হয়? শো নিয়ে দর্শকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো—’উইকেন্ড কা ভার’-এর পার্টিগুলোতে কি প্রতিযোগীদের মদ্যপান করতে দেওয়া হয়? দিব্যা এই মিথ ভেঙে সাফ জানিয়েছেন, হাউসের ভেতরে অ্যালকোহল দেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব। তিনি বলেন, “শো থেকে বেরোনোর পর আমাকে সবচেয়ে বেশি যে প্রশ্নটি করা হয়, তা হলো—ভেতরে মদ দেওয়া হয় কিনা? আমি বারবার বলেছি, এটা একেবারেই মিথ্যে।”
বাথরুমের গোপন রহস্য! সবচেয়ে বিতর্কিত প্রসঙ্গ অর্থাৎ প্রতিযোগীদের ব্যক্তিগত মুহূর্ত বা যৌনতা নিয়ে প্রশ্ন উঠলে দিব্যা বেশ রহস্যময় উত্তর দেন। প্রতিযোগীরা কি বাথরুমের আড়ালে নিজেদের গোপন সম্পর্ক বা মুহূর্ত কাটান? এই প্রশ্নের উত্তরে দিব্যা সরাসরি কিছু না বললেও হেসে সম্মতি জানিয়েছেন। সঞ্চালকের সঙ্গে আলোচনায় উঠে আসে যে, ক্যামেরার নজর এড়িয়ে অনেক কিছুই ঘটে, যার অধিকাংশটাই ঘটে বাথরুমের চার দেয়ালের ভেতরে। দিব্যার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় নেটপরাকে নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে।