মুছে গেল সোহরাওয়ার্দীর নাম! কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তার নতুন নাম ‘গোপাল মুখার্জী রোড’

রাজধানী কলকাতার মানচিত্র থেকে মুছে গেল সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম। এবার থেকে পার্ক সার্কাসের এই গুরুত্বপূর্ণ সড়কটি পরিচিত হবে ‘গোপাল মুখার্জী রোড’ নামে। কলকাতা পুরসভার এই সাহসী সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মতে, এটি কেবল নাম পরিবর্তন নয়, বরং ইতিহাসের এক বড় ধরনের সংশোধন।

কেন এই নামবদল? পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে গত ২০ জুন, শনিবার কলকাতা পুরসভার পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে জানানো হয়, দীর্ঘদিনের পরিচিত সোহরাওয়ার্দী অ্যাভিনিউ এখন থেকে সরকারি নথিতে ‘গোপাল মুখার্জী রোড’ হিসেবেই গণ্য হবে। এই ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী নিজের ভেরিফায়েড হ্যান্ডেল থেকে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দেন।

কে এই গোপাল মুখার্জী? সোহরাওয়ার্দীর মতো বিতর্কিত চরিত্রের নাম সরিয়ে ‘গোপাল মুখার্জী’র নাম কেন বেছে নিল পুরসভা? ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ১৯১৩ সালে জন্মগ্রহণ করা গোপালচন্দ্র মুখোপাধ্যায়, যিনি জনমানসে ‘গোপাল পাঁঠা’ নামেই সমধিক পরিচিত। দেশভাগের আগের উত্তাল সময়ে কলকাতার ইতিহাসের সঙ্গে তাঁর নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। শহরের দীর্ঘদিনের এই নাম পরিবর্তনের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই নতুন করে বিতর্ক ও চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *