জীবনে ফের বসন্ত! ৫ জুলাই গৌরীর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন আমির খান!

জীবনের ষাট কোঠায় পা রেখে ফের নতুন করে ঘর বাঁধতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। আগামী ৫ জুলাই, রবিবার দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন অভিনেতা।

কেমন হবে বিয়ের আয়োজন? শোনা যাচ্ছে, কোনো তারকাসুলভ জাঁকজমক বা আড়ম্বর নয়, বরং সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে আইনি বিয়ে সারবেন আমির-গৌরী। দুই পরিবারের ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতেই এই শুভ কাজ সম্পন্ন হবে। অভিনেতার মতে, ব্যক্তিগত জীবনের এই বিশেষ মুহূর্তটি তিনি সাদামাঠাই রাখতে চেয়েছেন।

অন্ধকার থেকে আলোর পথে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর বেশ কঠিন সময় পার করেছিলেন আমির। একাকিত্ব ও বিষণ্ণতা তাকে গ্রাস করেছিল, এমনকি ফের সংসার পাতবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা ছিল তার মনে। তবে গৌরী স্প্র্যাটের সান্নিধ্য তাকে সেই অন্ধকার থেকে নতুন জীবনের দিশা দেখিয়েছে। আমির নিজেও স্বীকার করেছেন যে, আইনি সিলমোহর দেওয়ার অনেক আগেই তিনি গৌরীর সঙ্গে এক আত্মিক বন্ধন অনুভব করতে শুরু করেছিলেন।

সুসম্পর্কের নজির আমিরের ব্যক্তিগত জীবনের একটি বিশেষ দিক হলো প্রাক্তনদের সঙ্গে বর্তমানের সুসম্পর্ক। সম্প্রতি ‘লগান’ সিনেমার ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে আমিরের প্রথম স্ত্রী রীনা দত্ত, দ্বিতীয় স্ত্রী কিরণ রাও এবং হবু স্ত্রী গৌরীকে এক ফ্রেমে দেখা গেছে। শুধু তাই নয়, প্রাক্তন স্ত্রী কিরণ এবং তাদের সন্তানের সঙ্গে গৌরীর বন্ধুত্বপূর্ণ মেলামেশার দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রাক্তনদের সঙ্গে বর্তমানের এমন পারস্পরিক সম্মান ও সুসম্পর্ক বলিউডের অন্দরে নজির তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *