এখন আর পার্লারে নয়, চুল হাইলাইট করুন ঘরেই! জেনেনিন পদ্ধতি

বর্তমানে চুলের রঙে পরিবর্তন আনার চেষ্টায় থাকেন বসব নারীরাই! তবে এজেন্য ফ্যাশনপ্রেমী নারীরা পার্লারের শরণাপন্ন হয়ে থাকেন। তবে সহজ কিছু উপায় জানা থাকলে বাড়িতে বসে নিজেই করে নিতে পারবেন হাইলাইট। বাঁচবে সময় আর টাকাও। রলো সেসব কৌশলের হদিশ-

পার্লারের হাইলাইটের রঙে ব্লিচ মেশানো থাকে। এই ব্লিচ আপনার চুলের গোড়াকে আলগা করে। ফলে চুল পড়ে যাওয়ার সমস্যায় ভুগতে হয়। তাই রাসায়নিকের বাড়বাড়ন্ত চুলের জন্য মোটেও ভাল নয়। তা বলে কি হাইলাইট হবে না? তা কেন? সহজ এসব কৌশলে ঘরেই করে নিন হাইলাইট।

লেবুর রস

লেবুর কেরামতিতেই চুলে করে ফেলুন স্থায়ী হাইলাইট। একটি পাত্রে লেবুর রসের সঙ্গে সম পরিমাণ জল মেশান। এবার চুলের গোছা আলাদা আলাদা করে ভাগ করে তাতে লাগিয়ে নিন এই রসের মিশ্রণ। এরপর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে চুল ঢাকুন। রোদে বসুন খানিকক্ষণ। চুল শুকোলে ঈষদুষ্ণ গরম জলে শ্যাম্পু করে নিন। বার দুয়েক এমন করলেই দেখবেন, কেমন রং ধরেছে চুলে!

চায়ের লিকার

ঘরোয়া উপায়ে চুলকে কন্ডিশনিং করতে চায়ের লিকারের তুলনা নেই। কিন্তু জানেন কি, চুলকে হাইলাইট করার ক্ষমতাও রয়েছে এর। তবে যে কোনও রকম চা নয়, এটি করতে ক্যামোমাইল টি ব্যাগ কিনে আনুন। গরম জলে টি ব্যাগটি রাখুন, তা রং ছাড়তে শুরু করলে ভালো করে গুলে নিন। চুলের গোছা আলাদা আলাদা করে ভাগ করে তাতে লাগিয়ে নিন এই মিশ্রণ। রোদে বসুন কিছুক্ষণ। বার তিনেক এমন করুন। হালকা লালচে আভার হাইলাইট পেয়ে যাবেন সহজেই।

কন্ডিশনার আর দারুচিনি

এই দুইয়ের মিশ্রণ আপনার চুলে দারুণ হাইলাইটের কাজ করবে। কয়েকটি দারুচিনি মিক্সারে গুঁড়িয়ে নিন। তারপর কন্ডিশনারের সঙ্গে মেশান। এবার ব্রাশ দিয়ে খানিকটা চুলের গোছা নিয়ে গোড়া থেকে আগা পর্যন্ত ভাল করে লাগিয়ে নিন এই প্যাক। চুলের সেই অংশটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে গুটিয়ে রাখুন। একইভাবে যেটা হাইলাইট করতে চান, করে ফেলুন। চুলে খোঁপা বেঁধে শাওয়ার ক্যাপে ঢেকে শুয়ে পড়ুন। সকালে ওঠে শ্যাম্পু করে ফেললেই চুলে ধরবে মনের মতো রং।

ভিনেগার ও মধুর মিশ্রণ

চুলকে রাসায়নিক মুক্ত উপায় হাইলাইট করতে এই মিশ্রণ একটি উত্তম উপায়। ১ কাপ মধু, ১ টেবিল চামচ এলাচ গুঁড়ো, ১ টেবিল চামচ অলিভ অয়েলে মিশিয়ে নিন ২ কাপ ভিনেগার। মিশ্রণটি ঘন করে বানান। এই প্যাক বানিয়ে রেখে দিন ঘণ্টা তিনেক। এবার আলাদা করে বেছে নিন কোন কোন চুলগুলোকে হাইলাইট করতে চাইছেন। কেবলমাত্র সেই অংশেই প্যাকটি লাগান। সারা রাত এই ভাবে রেখে সকালে শ্যাম্পু করে নিলেই মিলবে পছন্দের রং।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *