কন্ডিশনার ব্যবহারের সঠিক পদ্ধতি জানা আছে তো?

সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনার ব্যবহার ভীষণ জরুরি। তবে কন্ডিশনার ব্যবহারের রয়েছে কিছু নিয়ম। এগুলো না মেনে ব্যবহার করলে উপকার নাও পেতে পারেন। জেনে নিন কন্ডিশনার ব্যবহারের সঠিক নিয়মগুলো কী কী।

শ্যাম্পু শেষে চুলের অতিরিক্ত জল হাত দিয়ে নিংড়ে ফেলে দিন। চাইতে তোয়ালে দিয়েও বাড়তি জল দূর করতে পারেন।

হাতে খানিকটা কন্ডিশনার নিয়ে দুই হাতের তালুতে ছড়িয়ে তারপর চুলে লাগান। চুলের গোড়ায় লাগাবেন না কন্ডিশনার।

আঙুল দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত আঁচড়ে নিন। মোটা দাঁতের চিরুনি দিয়েও আঁচড়াতে পারেন। এতে কন্ডিশনার ঠিক মতো পৌঁছবে সম্পূর্ণ চুলে।

২ থেকে ৩ মিনিট অপেক্ষা করুন।

খানিকটা সময় নিয়ে চুল ধুয়ে ফেলুন।

কন্ডিশনার নিয়ে কিছু ভুল ধারণা

অনেকে মনে করেন কন্ডিশনার চুল তেলতেলে করে ফেলে। এটি একেবারেই ভুল। কন্ডিশনার চুলের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে।

কন্ডিশনার চুলে গোড়াতে লাগান অনেকে। এটি ঠিক নয়। সম্পূর্ণ চুলে লাগাতে হবে কন্ডিশনার। বরং চুলের গোড়ায় না লাগানোই ভালো।

অনেকে ভাবেন কন্ডিশনার চুল পড়া বন্ধ করে। এটিও ভুল ধারণা। চুল ভেঙে যাওয়া প্রতিরোধ করে কন্ডিশনার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *